চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৈরি মঞ্চ, রেড রোডে দু দিনের ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে দু দিনের ধর্না অবস্থানে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দুপুর ১২টা থেকে সেই ধর্না শুরু হবে। ইতিমধ্যে মঞ্চের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। ধর্না মঞ্চ (Dharna Manch) ঘিরে তৈরি করা হয়েছে কড়া নিরাপত্তা বলয়।

কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে বিরোধী দলগুলির নেতাদেরকে হেনস্থা করা হচ্ছে বলে আগেই অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস, আপ, কংগ্রেস-সহ দেশের একাধিক বিরোধী দল। এদিন ধর্না মঞ্চে যে ব্যানার লাগানো হয়েছে, সেখানে এই বিষয়েও বার্তা দেওয়া হয়েছে আবার। প্রসঙ্গত মঙ্গলবার হুগলির সিঙ্গুরের রতনপুর থেকে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ও বৃহস্পতিবার দু দিন ধর্না চলাকালীন রেড রোডে যান চলাচল স্বাভাবিক রাখা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

উল্লেখ্য মঙ্গলবার তৃণমূল সুপ্রিমোর ধর্না মঞ্চ তৈরির কাজ সরেজমিনে দেখে যান মেয়র ফিরহাদ হাকিম। প্রস্তুতি খতিয়ে দেখেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বৃষ্টির কথা মাথায় রেখে দু’টি অস্থায়ী ছাউনিও তৈরি করা হয়েছে ধর্না মঞ্চের পাশে। ধর্না থেকে মুখ্যমন্ত্রী যাতে প্রশাসনিক কাজ করতে পারেন সেই কারণে একটি অস্থায়ী অফিস তৈরি করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ