‘সিস্টেম মেনে যথাসময়ে চাকরি হবে’, বড় আশ্বাস দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরি হতে সময় লাগে। নিয়ম ও সিস্টেম মেনে সময়মতো চাকরি হবে। কলকাতায় এমনি বড় আশ্বাস দিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ‘কোনও চাকরি দিতে গেলে নিয়ম মেনে দিতে হয়। তারজন্য সময় লাগে। সময় মেনে সব হবে।’

এদিন তৃণমূল আমলে চাকরি দেওয়া নিয়ে কটাক্ষ করেছেন মন্ত্রী। তিনি বলেছেন, ‘এটা কি তৃণমূল নাকি, একে তাকে চাকরি দিয়ে দাও বললেই হয়ে যাবে। সেই সময় চলে গিয়েছে। এখন নিয়ম বদলে গিয়েছে। নিয়ম ও সিস্টেম মেনে যথাসময়ে চাকরি হবে।’ পাশাপাশি আগের সরকারকেও কটাক্ষ করেছেন তিনি। বলেছেন, ‘কয়েকশ নেতা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছিলেন। মাথায় বসে কামিয়ে খাচ্ছিলেন। সেটা শেষ হয়েছে। অবসরপ্রাপ্ত অফিসারকে লক্ষ লক্ষ টাকায় পোষা হয়েছিল। তাঁদের কোনও কাজ ছিল না। সেগুলো শেষ হয়েছে। ‘ এদিন তিনি আরও বলেছেন, ‘ডেকে দিতে চাইলেও লোকে তৃণমূলের পদ নিতে চাইছে না। ঠেলায় পরে অনেকেই পদ ছেড়ে দিচ্ছেন। তৃণমূলে কেউ থাকবে না। মিটিং ডাকলেও নেতা মন্ত্রীরা হাজির হচ্ছেন না। পরিস্থিতি দেখে সবাই পালিয়ে যাচ্ছেন।’

এদিন তিনি বলেছেন, ‘দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী একাধিক বিষয়ে কথা বলেছেন। সেখানে পেট্রোল ডিজেল সংক্রান্ত কথাও হয়েছে। একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে। যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি আরও বলেছেন, ‘ঠিকমতো ভোট হলে কী হতো ফলতাই সেটা দেখিয়ে দিয়েছে। মিথ্যে কথা বলে, গল্প বানিয়ে মানুষকে বোকা বানানো যাবে না।’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া পুরসভার সময়সীমা আজ শেষ, এই নিয়ে পঞ্চায়েতমন্ত্রী বলেছেন, ‘আইনের কাজ আইন করেছে। আইনের মাধ্যমেই তার উত্তর দিতে হবে। চিঠির উত্তর লিখিতভাবেই দিতে হয়। সেটাই করতে হবে। মিডিয়ার সামনে বলে কিছু হবে না। আইন সবার জন্য সমান। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সরকার কাজ করছে। বুলডোজার সব জায়গাতেই যেতে পারে।’ 

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

রাস্তা পার হচ্ছিলেন মহিলা, যমের মতো এসে পিষে দিল বাস

বীরভূমে মহিলাকে গণধর্ষণ, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘নির্যাতিতা’-র, গ্রেফতার ১

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর