‘বিরোধীদের উপর হামলা বন্ধ হোক’, হুমায়ুন-সায়ন কাণ্ডে মুখ খুললেন দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার পূর্ব যাদবপুর থানার বাইরে প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে মারধরের অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই মুখ খুললেন দিলীপ ঘোষ। একই দিনে বারুইপুর আদালতে সিপিআইএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগও সামনে আসে। পরপর দুই ঘটনায় বিরোধী রাজনীতির ‘সংস্কৃতি’ নিয়েই সরব হলেন মন্ত্রী দিলীপ ঘোষ। 

 হুমায়ুন কবীরকে মারধরের প্রসঙ্গে দিলীপের বক্তব্য, ‘হুমায়ুন কবীরকে মারবে কেন? ও তো টিএমসি নয়, বিজেপিও নয়।’ বিরোধী দলগুলির নিজেদের মধ্যে সংঘাত, দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং প্রকাশ্যে বিবাদকে কটাক্ষ করে তিনি বলেন, এ ধরনের ঘটনার মাধ্যমে লাইমলাইটে আসার চেষ্টা চলছে। তাঁর দাবি, বিজেপি বর্তমানে সরকার চালানো ও উন্নয়নের কাজে ব্যস্ত। বিরোধীদের নিজেদের রাজনৈতিক অস্তিত্বের সংকটের ফলেই এই ধরনের ঘটনা সামনে আসছে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে বারুইপুর আদালতে সায়ন বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ নিয়েও সরব হন দিলীপ। আদালতের মতো জায়গায় কী ভাবে ডিম নিয়ে যাওয়া হল, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, বিক্ষোভ দেখানোরও একটি সীমা থাকা প্রয়োজন।

আরও পড়ুনঃ বালিগঞ্জ ও আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে হানা ED-র, চলছে তল্লাশি

দিলীপের কথায়, বিক্ষোভের এই সংস্কৃতি কোনও একটি দলের মধ্যে সীমাবদ্ধ নয়। অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের তরফেই আদালত ঘেরাও বা বিক্ষোভের নজির রয়েছে বলে দাবি করেন তিনি। তবে তাঁর বক্তব্য, ‘আমরা চাই এগুলো বন্ধ হোক।’ একইসঙ্গে বিজেপি এই ধরনের কার্যকলাপ সমর্থন করে না বলেও বার্তা দেন তিনি। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে পরপর দুই ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের