দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘সনাতন হিন্দু আবার কী?’ শুভেন্দুকেই খোঁচা দিলেন দিলীপের আপ্ত সহায়ক?

নিজস্ব প্রতিনিধি: দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপিতে এই চিত্র ফের ধরা পড়ল। সৌজন্যে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের আপ্ত সহায়কের পোস্ট। স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিনই নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়ে পোস্ট করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের আপ্ত সহায়ক দেব সাহা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘কেউ একটু বোঝাবে, সনাতনী হিন্দুটা কী? লাস্ট ৬ মাস থেকে শুনছি! প্রায় একশো বছর আগে এরকম শোনা যেত।’ তাঁর এই মন্তব্যে রাজ্য রাজনীতির আর কারোর বোঝার উপায় নেই কাকে উদ্দেশ্যে করে এই মন্তব্য করেছেন দিলীপ ঘোষের আপ্ত সহায়ক।

যদিও এই বিষয়ে কিছু মন্তব্য না করলেও দিলীপ ঘোষ জানিয়েছেন তিনি এই বিষয়ে অবগত। তাই এটা বুঝতে আর বাকি থাকছে না কার উদ্দেশ্যে এহেন মন্তব্য করেছেন দিলীপের আপ্ত সহায়ক। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই শুভেন্দু অধিকারী নিজেকে সনাতন হিন্দু বলে বারবার উল্লেখ করেন। তাঁর মুখে এখন দুটি কথা ‘লিডার অফ অপোজিশন’ অর্থাৎ বিরোধী দলনেতা ও সনাতন হিন্দু। সেই মন্তব্যকেই খোঁচা দিয়েই দিলীপের এহেন পোস্ট বলাই যায়। রাজ্য বিজেপিতে এখন দুটি শিবির। শুভেন্দু অনুগামী ও দিলীপ অনুগামী। বিরোধীরা যাকে বলে আদি বনাম নব্য। সেই লড়াইয়ে শুভেন্দুকে বিশেষ পাত্তা দেন না দিলীপ তা নানা ইঙ্গিত আকারেই বোঝা যায়। বুধবার দিলীপের আপ্ত সহায়কের এই মন্তব্য আরও একধাপ জল্পনা বাড়াল বলাই যায়।

রাজ্য বিজেপির অন্দরের খবর, শুভেন্দু অধিকারীই বারবার খোঁচা দেন কিছু নেতাকে দিলীপের বিরুদ্ধে মুখ খুলতে। যার পাল্টা বিজেপি সাংসদও টুকটাক দিয়ে থাকেন যার একটি অংশ ধরা পড়ল আজ।

Published by:

Share Link:

More Releted News:

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ, নজর তৃণমূলের

জায়গায়-জায়গায় EVM খারাপ, নওদায় বোমাবাজি, কী বার্তা CEO মনোজ আগরওয়ালের?

‘আগে ভোট, তারপর জলপান,’ বার্তা শাহের! মহিলা ও যুবদের বেশি করে ভোট দেওয়ার আর্জি মোদির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ