‘ডিম থেরাপির’ থেকে মমতাকে বাঁচাতেই পুলিশ পাহারা দিচ্ছে, তৃণমূল নেত্রীকে খোঁচা দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বাড়ানো হয় পুলিশি নিরাপত্তা। রাতে সেই নিরাপত্তা সরলেও, সোমবার সকাল থেকে ফের বেড়েছে পুলিশি নিরাপত্তা। 

 সমাজমাধ্যমে মমতা অভিযোগ করেছিলেন, বারুইপুরে গণধর্ষণ-খুনের ঘটনায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া আটকাতেই তাঁকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে। এই অভিযোগের পরই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। সোমবার সেই অভিযোগের জবাব দেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, বিরোধী থাকলে পরিস্থিতি কেমন হয়, তা এখন বোঝা যাচ্ছে। তাঁর দাবি, অতীতে তাঁদের গাড়ি ভাঙা হয়েছে, কালো পতাকা দেখানো হয়েছে, ‘গো-ব্যাক’ স্লোগানও শুনতে হয়েছে। মমতার ‘হাউস অ্যারেস্ট’-এর অভিযোগও উড়িয়ে দেন দিলীপ ঘোষ। কটাক্ষ করে তিনি বলেন, কারও গণতান্ত্রিক অধিকার খর্ব  করা হয়নি। নিরাপত্তার স্বার্থেই পুলিশ মোতায়েন করা হয়েছিল। সম্মান রেখেই নিরাপত্তা দেওয়া হয়েছে। তবে সোমবার সকাল হতেই বদলে যায় ছবিটা। ধাপে ধাপে সরিয়ে নেওয়া হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। জানা গিয়েছে, রবিবার গভীর রাত থেকেই বাহিনী কমানোর কাজ শুরু হয়। বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থাই বহাল রয়েছে। যদিও বাড়ির সামনে থেকে অতিরিক্ত পুলিশ সরানো হলেও, বাড়িতে যাওয়ার রাস্তায় এখনও মোতায়েন রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রশাসন সূত্রে খবর, প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হতে পারে।

আরও পড়ুনঃপথের কাঁটা সরাতে ৩৮ বছরের প্রেমিকার বাড়িতে ডেকে স্ত্রীকে নির্মমভাবে হত্যা পঁচিশের তরুণ

উল্লেখ্য, রবিবার রাতে বারুইপুরের গণধর্ষণ-খুনের ঘটনায় নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে থাকার আশ্বাসও দেন তিনি। এরপর একটি ভিডিও বার্তায় বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মমতার অভিযোগ, তাঁকে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যেতে না দেওয়ার উদ্দেশ্যেই এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তাঁর প্রশ্ন, ‘আমি কি চোর বা ডাকাত? কোনও দিন দাঙ্গা করেছি? একাই যাওয়ার কথা বলেছিলাম। তা হলে এত নিরাপত্তা কেন? আমাকে নজরবন্দি করে রাখা হয়েছে কেন?’ এই মন্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

দিনের আলোয় ছ’মাসের শিশুকে অপহরণ! তারপর পুলিশের অভিযানে যা ঘটল…

‘লেকে পহেলা পহেলা প্যার…’ সমাজমাধ্যমে ভাইরাল জেলাশাসকের মিউজিক ভিডিও, দেখে নিন…

রাত বারোটার মধ্যে এই চার কাজ সেরে ফেলুন, নাহলে চরম বিপদে পড়বেন

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! ৫ কোটি মাদক-সহ পুলিশের জালে প্রৌঢ়া

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস

আইফোন কিনতে দেড় বছরের ছেলেকে একলাখে বিক্রি, আটক ‘গুণধর’ বাবা

২কিমি দূর পর্যন্ত শোনা যায় বিকট শব্দ, বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৬