পথের কাঁটা সরাতে ৩৮ বছরের প্রেমিকার বাড়িতে ডেকে স্ত্রীকে নির্মমভাবে হত্যা পঁচিশের তরুণ

Share:

নিজস্ব প্রতিনিধি: পুণের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়ালের হত্যাকাণ্ডের রেশ এখনও কাটেনি। যত সময় যাচ্ছে ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এর মধ্যেই আরও এক ভয়ঙ্কর খবর সামনে এসেছে। এই সমস্ত ঘটনাই মানুষের মন থেকে বিশ্বাস নামক শব্দটিকে ভুলিয়ে দিতে চলেছে।  বিয়ের মাত্র তিন মাস পরেই প্রেমিকার সঙ্গে মিলে স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে ২৬ বছরের এক যুবকের বিরুদ্ধে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে। তদন্তকারীদের দাবি, প্রেমিকার ভাড়া নেওয়া ঘরে এই হত্যাকাণ্ডের ঘটনা হয়। সূত্রের খবর, তিন বছরের সম্পর্ক টিকিয়ে রাখার ওই যুবক ও তাঁর প্রেমিকা মিলে   হত্যার ষড়যন্ত্র করেছিল। গত ২২ মে ঘটনাটি প্রকাশ্যে আসে, যখন নির্যাতিতার মা মানেসার থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে জানান যে, ফেব্রুয়ারি মাসে তাঁর মেয়ের (২২ বছর বয়স) বিয়ে হয়েছিল মানেসারের বাসিন্দা অঙ্কিতের সঙ্গে। অভিযোগ, মহিলা ২১ মে নিখোঁজ হয়েছিলেন।  তার পর থেকেই মহিলার পরিবার  খোঁজ করে এবং শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু কোনো সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। মেয়ের নিখোঁজ হওয়ার পিছনে স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের জড়িত থাকার সন্দেহে মৃতার মা পুলিশের কাছে যান। ঘটনা নিয়ে একটি এফআইআর দায়ের করা হয়। তদন্ত চলাকালীন পুলিশ ২২ মে মানেসরের একটি ঘর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন: ‘আমাকে ছোঁবে না, আমি অন্য একজনের’, ফুলশয্যার রাতে নববধূর বিস্ফোরক দাবিতে হতবাক স্বামী

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মহিলাকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে পুলিশ অভিযুক্ত স্বামী, গুরুগ্রামের মানেসরের বাসিন্দা ২৫ বছর বয়সী অঙ্কিত এবং তার ৩৮ বছর বয়সী প্রেমিকা, রজনী দেবীকে গ্রেফতার করে।  তদন্তে জানা গিয়েছে,  অঙ্কিত মানেসরে একটি তামাকের দোকান চালায়, আর রজনী একই এলাকার একটি বিউটি পার্লারে কাজ করত। জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে পারে যে, অঙ্কিত ও রজনী বিগত তিন বছর ধরে সম্পর্কে ছিল। অপরাধ ঘটানোর দিন অঙ্কিত তাঁর স্ত্রীকে প্রেমিকার ঘরে ডেকে নিয়ে যায়। তারপর প্রেমিকার সঙ্গে মিলে স্ত্রীর উপর গুলি চালায়। পুলিশ আরও জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি অপরাধ সংঘটনের প্রায় দুই মাস আগে উত্তরপ্রদেশ থেকে কেনা হয়েছিল। তদন্তকারীরা মনে  করছেন স্ত্রীকে খুনের উদ্দেশ্যেই যুবক বন্দুকটি কিনেছিলেন। খুনের পর  অঙ্কিত ও রজনী হরিদ্বারে পালিয়ে যায়। সেখান থেকে নেপালে প্রবেশ করে।  অভিযুক্তরা ৩০  জুন পর্যন্ত পলাতক ছিলেন। এরপর  ভারতে ফিরে এলে  মানেসর থেকে ক্রাইম ব্রাঞ্চের একটি দল তাদের  গ্রেফতার করে।

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

নাগপুরে জল শোধনাগার থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় ৪০ জন

মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে নাচ, হানিয়া আমিরের ভিডিও ঘিরে সমালোচনার ঝড়

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

ভক্ত সেজে মন্দিরে প্রবেশ, সুযোগ পেতেই প্রতিমার গয়না লুট! গ্রেফতার ১

যশোর রোডে গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২২ গাড়ি, ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের