যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

রাজ্যের মাদ্রাসা যাচাইকরণ, পুজোর রাজনীতি এবং তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মাদ্রাসা যাচাইকরণ, পুজোর রাজনীতি এবং তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার (১৩ সেপ্টেম্বর) ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে কথা বলেন তিনি। মাদ্রাসায় বেআইনি কার্যকলাপের বিরোধিতা করে সরকারের পদক্ষেপকে যেমন সমর্থন জানালেন, তেমনি মদন মিত্রের সাম্প্রতিক মন্তব্য ও দলের প্রতীক বিতর্ককে ‘নাটক’ বলে কটাক্ষ করলেন। সম্প্রতি দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নোটিশ ও ১০০ মাদ্রাসাকে শোকজ নোটিশ ধরিয়েছে রাজ্য সরকার।

এদিন রাজ্যের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে দিলীপ ঘোষ জানান, ‘মাদ্রাসা নিয়ে দীর্ঘদিন ধরেই অনেক কন্ট্রোভার্সি চলছে। এর আগে মাদ্রাসার অনেক উগ্রপন্থী টিচার ছিল ধরা পড়েছে। মাদ্রাসায় থেকে অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি চালানো হত। বহুবার মাদ্রাসার ওপরে কমপ্লেইন এসেছে। তাই এখন থেকে যারা সরকারের অনুমতি নিয়ে মাদ্রাসা চালাচ্ছে, তাদের মাদ্রাসা চলবে। যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করা যাবে না, সেই অনুমটি সরকার দেবে না।’ এরপর ‘তৃণমূলের অ্যাকাউন্টে বিদেশ থেকে কোটি কোটি টাকা ঢুকেছে’, মদন মিত্রের এই অভিযোগের নিরিখে দিলীপ ঘোষ জানান, ‘উনি যেহেতু তৃণমূলের লোক ছিলেন, তাই তৃণমূলের ব্যাপারটা উনিই ভাল বলতে পারবেন। তবে ওনাকে উপযুক্ত প্রমাণ-সহ লিখিত দিতে হবে। রাস্তায় যা তা বলে দিলে সরকার মানবে কেন ওনার কথা?’

এরপর তৃণমূলের প্রতীক নিয়ে দুই পক্ষের বিবাদ নিয়ে পঞ্চায়েত মন্ত্রী জানান, ‘এখন এসব ড্রামা চলতেই থাকবে। টিএমসি ভাঙছে গড়ছে। এসব নিয়ে আমি আর ভাবি না।’ এদিকে তৃণমূলের আমলে দুর্গাপুজো হয়ে গিয়েছিল নেতা-মন্ত্রীদের পুজো, এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘তৃণমূল জমানায় দূর্গা পুজো নেতার পুজো হয়ে গিয়েছিল সুজিত বোসের পুজো, অরূপ বিশ্বাসের পুজো।  আসলে পুজোর লোকেরাই নেতাকে ধরেন, আর্থিক সুবিধার জন্য। নিউটনের সবথেকে বড় পুজো হচ্ছে যেটা তারা আমাকে সভাপতি করবেন বলেছিলেন। আমি হব না বলেছি। এবার সাধারণ মানুষের উদ্যোগে পুজো হোক। ওঁরাই পয়সা তুলে পুজো করুক।’ পাশাপাশি আরও জানালেন, পুজোর আগে মদ ব্যবসায়ীদের পুরনো রেজিস্ট্রেশন হবে না। নতুন করে রিনিউ করতে হবে। আর তিনি গণেশ পুজোতে অতিথি হিসেবে তারকারা নয়, সাধু-সন্ত, দেশের বিশিষ্ট ব্যাক্তিত্বদের আমন্ত্রণ জানানোর কথা বলেছেন। 

স্ত্রী-খুনে গ্রেফতার, থানায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার মৃত্যু রামানুজের

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

গণেশ চতুর্থীতে সারপ্রাইজ, মুক্তি পেল ‘রামায়ণ’-এর প্রথম গান, অরিজিৎ-শ্রেয়ার কণ্ঠে ভক্তির সুর

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

মৃতপ্রায় জলঙ্গীর প্রাণ ফেরাতে সাইকেলে চেপে কৃষ্ণনগর থেকে দিল্লির পথে দুই প্রবীণ

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের