রানওয়েতে কুকুর! কলকাতায় নামতে গিয়ে সমস্যায় সায়নী-ব্রাত্যদের বিমান

বিমানটি অবতরণের জন্য প্রস্তুত ছিল, এমনটি চাকা-সহ ল্যান্ডিং গিয়ারও বের হয়ে এসেছিল। কিন্তু আচমকাই পাইলট রানওয়েতে একটি কুকুর ঘুরতে দেখতে পান।

Share:

নিজস্ব প্রতিনিধি: রানওয়েতে ঢুকে পড়েছিল নিতান্ত একটি সারমেও, তাতেই মুখ ঘুরিয়ে ফিরে গেল আস্ত একটি বিমান। ওই বিমানেই কলকাতা ফিরছিলেন সায়নী ঘোষ-সহ তৃণমূল নেতা-নেত্রীরা। ছিলেন, ব্রাত্য বসু, কুণাল ঘোষ, সুস্মিতা দেব, অর্পিতা ঘোষের মতো তৃণমূল নেতা-নেত্রীরা। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে, ইন্ডিগোর বিমানটি আগরতলা থেকে কলকাতা আসছিল। কলকাতার আকাশে বিমানটি অবতরণের জন্য প্রস্তুত ছিল, এমনটি চাকা-সহ ল্যান্ডিং গিয়ারও বের হয়ে এসেছিল। কিন্তু আচমকাই পাইলট রানওয়েতে একটি কুকুর ঘুরতে দেখতে পান।

 

তিনি এটিসিকে (এয়ার ট্রাফিক কন্ট্রোল) জানিয়ে বিমানের মুখ ঘুরিয়ে ফের আকাশে উড়ে যান। পরে বিমানবন্দরের কর্মীরা রানওয়ে পরীক্ষা করে জানিয়ে দেয় আপাতত কোনও কুকুর বা অন্য কোনও প্রাণী সেখানে নেই। প্রায় ১৫ মিনিট আকাশে চক্কর কাটার পর ইন্ডিগোর বিমানটি ফের কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। তবে কিভাবে একটি কুকুর রানওয়েতে ঢুকে পড়ল সেটা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে বিমানের নিরাপত্তা নিয়েও, যেখানে রাজ্যের মন্ত্রী-সহ এতগুলি বিধায়ক-সংসদ ওই বিমানে ছিলেন। প্রসঙ্গত, আগরতলা পুরভোটের প্রচার সেরে কলকাতায় ফিরছিলেন তৃণমূল নেতা নেত্রীরা। ওই বিমানেই ছিলেন, গ্রেফতার হয়ে জামিন পাওয়া পশ্চিমবঙ্গ যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ।

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

দেশভাগের ক্ষত স্মরণে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্মারক স্থাপনের ভূমিপুজোতে উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা

নিউটাউনের আবাসনে পরিচারিকাকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত লালবাজারের কনস্টেবল

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্কুল ছুটির পর জনগণনার কাজ! ‘কখন বাড়ি ফিরবেন শিক্ষকরা?’ রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী