দোলে রঙের ক্ষতি থেকে ত্বক রক্ষা করতে বিশেষ পরামর্শ চর্মরোগ চিকিৎসকের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাসায়নিক ও সিন্থেটিক রঙের ব্যাবহারের ফলে মারাত্মকভাবে ক্ষতি হতে পারে আমাদের ত্বক চুল ও চোখের। তাই দোলের আগে কিভাবে ত্বকের পরিচর্চা করবেন সে ব্যাপারে পরামর্শ দিলেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শতরুপা মন্ডল(Dr. Swatorupa Mandal)। দোলের আগে কলকাতায় এক আলোচনাসভায় তিনি বলেন, আবির ও রঙের মধ্যে লেড অক্সাইড, কপার সালফেট বা পারদের মতো মারাত্মক ক্ষতিকারক যৌগ থাকে। যা ত্বক, চুল ও চোখের ক্ষতি করতে পারে৷ তাই রঙ মাখার সময় আমাদের সচেতন থাকতে হবে।

প্রথমেই মনে রাখতে হবে দোল(Dol) খেলার চার পাঁচদিনের মধ্যে কোনো ফেসিয়াল বা লেজার ট্রিটমেন্ট এড়িয়ে যেতে হবে। রঙ খেলার এক ঘণ্টা আগে মশ্চারাইজার লোশন বা ক্রিম লাগিয়ে নিতে হবে যাতে রঙ চামড়ার ভীতরে ঢুকতে না পারে এবং সহজে ধোয়া যায় এবং অন্তত আধ ঘন্টা আগে ন্যুনতম এস পি এফ ৩০ বা তার উপরের সানস্ক্রিন ক্রিম বা লোশন মুখে এমনকি ঘাড়ে ও হাতে পায়ের খোলা যায়গায় লাগাতে হবে সুর্য রশ্মী থেকে ত্বককে রক্ষা করতে।ময়েশ্চারাইজার হিসাবে বিশুদ্ধ নারকেল তেলও লাগানো যায়।চুলের ক্ষেত্রেও চুলের গোড়া থেকে আগা পর্যন্ত নারকেল তেল লাগিয়ে নেওয়া ভালো।

চুলে যদি বিনুনি বা খোঁপা করে নিতে পারেন তাহলে সে ক্ষেত্রে কেমিক্যাল বা রংয়ের এক্সপোজার অনেক কম হয়। তার ফলে রঙ ধোয়ার সময় চুলের জট পাকিয়ে চুল পড়ার সম্ভবনা কমে যায়।চোখকে বাঁচাতে সানগ্লাস খুবই উপযোগী।রঙ খেলার আগে থেকে বেশি করে জল খাওয়া ভালো তার ফলে ডিহাইড্রেসান হওয়ার সম্ভবনা কম থাকে।রঙ খেলার পর বেশি দেরি না করে ঈষৎ উষ্ণ জল দিয়ে ধুয়ে নেওয়া দরকার।ক্ষার জাতীয় সাবান ব্যাবহার না করে মাইল্ড শ্যাম্পু ব্যাবহার করাই ভালো।চামড়ার ক্ষেত্রে সাবান বা জালি দিয়ে না ঘসে বডি ওয়াশ বা মাইল্ড শোপ ব্যাবহার করা ভালো। পরিষ্কার হওয়ার পর গা মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে৷ এর পরেও যদি চামড়ায় কোনো সমস্যা দেখা দেয় নিজে থেকে কোনো কিছু না করে ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া দরকার।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের