বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: জাবতীয় জল্পনার অবসান। রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন বিধাননগরের বিজেপি বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়। বুধবার নিউ টাউনের রামমন্দিরে পুজো দিয়ে বড় এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

বুধবার (১০জুন) সকালে নিউটাউনের রামমন্দিরে গিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত ছিলেন শারদ্বত মুখোপাধ্যায়। একই মঞ্চে বিধাননগরের বিজেপি বিধায়ককে পাশে নিয়ে শুভেন্দু বাংলার নতুন  স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘বিশেষ ভাবে ধন্যবাদ জানাব এই এলাকার বিধায়ক পীযূষ কানোরিয়াজিকে। উনি খুব সুন্দর ব্যবস্থা করেছেন। ধন্যবাদ জানাতে চাই আমাদের রাজারহাট গোপালপুরের তরুণ বিধায়ক, আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারিকে, বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের মন্ত্রী, বিধানগরের বিধায়ক এবং প্রথিতযশা চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায়কে।’

আরও পড়ুন: নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রসঙ্গত, আজ বুধবার দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নয়া রেকর্ড গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পিছনে ফেলেছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে। প্রধানমন্ত্রীর গদিতে প্রধানমন্ত্রী মোদির ১২ বছরের সময়কালের সাফল্য সকলের সামনে তুলে ধরতে সর্বস্তরের বিজেপি নেতারা প্রচারে নেমেছেন। সেই সঙ্গেই বিজেপির পক্ষ থেকে মোদির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দেশকে নেতৃত্ব দিয়ে চলার জন্য প্রার্থনা  করতে মন্দির ও অন্য ধর্মীয় স্থানে পুজো ও ধর্মীয় আচার অনুষ্ঠান করার কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আজ নিউটাউনের রামমন্দিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।   

 

স্ত্রীর খুড়তুতো ভাইকে হত্যার চেষ্টা, গ্রেফতার ‘বিগ বস’-খ্যাত ইউটিউবার অনুরাগ ডোভাল

টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের