শনি সকালেই বিজেপি বিধায়কদের সঙ্গে কলকাতায় বৈঠক দ্রৌপদীর

তৃণমূলসূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দ্রৌপদীর বৈঠকের একটি ক্ষীণ সম্ভাবনা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতি নির্বাচনে(Presidential Election) এনডিএ(NDA) শিবিরে প্রার্থী হয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু(Draupadi Murmu)। আর সেই নির্বাচনের জন্যই তিনি ভোট চাইতে আগামিকাল পা রাখতে চলেছেন কলকাতায়। আসবেন রাজ্য বিধানসভায়। যেতে পারেন নবান্নতেও। বঙ্গ বিজেপি(BJP) সূত্রে জানা গিয়েছে, আগামিকাল মধ্য কলকাতার এমএলএ হোস্টেলে বিজেপির সব বিধায়ককে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। সব বিধায়ককে নিয়ে তিনি আসবেন নিউটাউনের এক পাঁচ তারা হোটেলে। সেখানেই বিজেপি বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করবেন দ্রৌপদী। হবে একটি বৈঠকও যেখানে দ্রৌপদী বিজেপি বিধায়কদের কাছে নিজের জন্য ভোট চাইবেন। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়ে গত মাসেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন দ্রৌপদী। আর তারপর থেকেই দেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের ফোন করে নিজের জন্য ভোট চাইছেন দ্রৌপদী। সেই সূত্রেই আগামিকাল তাঁর নবান্নে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সেখানেই তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দেখা হতে পারে।

যদিও নবান্নের(Nabanna) তরফে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্রৌপদীর সাক্ষাৎ ঘিরে কিছুই নিশ্চিত করা হয়নি। যদিও, তৃণমূলসূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দ্রৌপদীর বৈঠকের একটি ক্ষীণ সম্ভাবনা রয়েছে। কেননা সম্প্রতি, মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি দ্রৌপদী মুর্মু সম্পর্কে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিতে পারতেন যদি বিজেপি তাদের পছন্দের বিষয়ে আগে জানাত। এদিকে এদিনই সামনে এসেছে যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের পক্ষ থেকে তৃণমূল সাংসদদের একটি চিঠি দেওয়া হয়েছে দ্রৌপদীকে সমর্থন করার জন্য। যদিও তৃণমূল শিবির থেকে দ্রৌপদীর পক্ষে কেউ ভোট করবেন না বলেই মনে করা হচ্ছে। কিন্তু বিজেপির বিধায়কদের মধ্যে অনেকেই বিজেপি বিরোধী শিবিরের প্রার্থী যশোবন্ত সিনহাকে সমর্থন দিতে পারেন বলেই অনুমান করা হচ্ছে। অর্থাৎ ব্যাপক হারে ক্রশ ভোটিংয়ের সম্ভাবনা থাকছে।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর