মহানগরে দ্রৌপদী, ‘দলিত প্রিয়’ বোঝাতে আদিবাসী নৃত্যে অভ্যর্থনা পদ্মশিবিরের

সকালে স্বামী বিবেকানন্দের শিমলা স্ট্রিটের বাড়িতে যাচ্ছেন এনডিএ শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী। এরপরে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার সন্ধ্যায় কলকাতায় এলেন এনডিএ শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (DRAUPADI MURMU)। শিলিগুড়ি থেকে তিনি আসেন কলকাতায়। দমদম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন পদ্ম শিবিরের অন্যান্য নেতৃত্বও। আদিবাসী নৃত্যের মাধ্যমে রাষ্ট্রপতি পদপ্রার্থীকে অভ্যর্থনা জানানো হয়। স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাহুল সিনহা, মনোজ টিগ্গা, চন্দনা বাউরি প্রমুখ।

বিমান থেকে দ্রৌপদী মুর্মু বেরিয়ে আসার পরেই তাঁকে উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান বঙ্গ বিজেপি নেতৃত্ব। বিমানবন্দরের বাইরে বিজেপি কর্মী এবং সমর্থকরা রব তোলেন, ‘ভারত মাতা কি জয়’, ‘জয় শ্রী রাম’, ‘দ্রৌপদী মুর্মু স্বাগতম’। এদিন অভ্যর্থনার সময় পরিবেশিত হয় আদিবাসী নৃত্য। রাজনৈতিক শিবিরের একাংশ বলছেন, দেশের বিভিন্ন জায়গায় বিজেপির আচরণ প্রমাণ করেছে, গেরুয়া শিবির মানেই দলিত বিদ্বেষী। দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করে সেই বদনাম ঘোচাতে চাইছে বিজেপি। বিজেপির এটাই চিরাচরিত রাজনৈতিক ছক। শুধু তাই নয়, আদিবাসী নৃত্যের মাধ্যমে স্বাগত জানানো একই কারণে বলে দাবি বিরোধী শিবিরের।

সোমবার সন্ধ্যায় বিমানবন্দর থেকে বেরিয়ে সড়ক পথে গাড়ি করে কলকাতার এক বিলাসবহুল হোটেলে ওঠেন দ্রৌপদী। সেখানেই করেন রাত্রি যাপন।

আজ, মঙ্গলবার ওই হোটেলেই বৈঠক করবেন দ্রৌপদী। বৈঠক করবেন বঙ্গ বিজেপি বিধায়কদের সঙ্গে। গত সোমবার সন্ধ্যায় হোটেলে গিয়ে এনডিএ শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে অভ্যর্থনা জানান রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত। শুভেন্দু অধিকারী চাদর পরিয়ে অভ্যর্থনা জানান দ্রৌপদী মুর্মুকে।

আজ, মঙ্গলবার সকালে স্বামী বিবেকানন্দের শিমলা স্ট্রিটের বাড়িতে যাচ্ছেন এনডিএ শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী। জানা গিয়েছে, এরপরে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন দ্রৌপদী।

উল্লেখ্য, দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার আবেদন জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতা ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে সবুজ শিবিরে। তবে তৃণমূল শিবির থেকে বলা হয়েছিল, এই চিঠিতে আবেদন জানানো হলেও, বয়ানে ফুটে উঠেছে ঔদ্ধত্য।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি তৃণমূলের পছন্দের প্রার্থীর নাম জানতে চেয়েছিল। নিজেদের পছন্দের প্রার্থী সম্বন্ধে কিছু জানায়নি। তিনি বলেন, দ্রৌপদী মুর্মু প্রার্থী হচ্ছে জানলে তিনি অন্যভাবে ভাবতেন। আদিবাসী ও মহিলাদের প্রতি তাঁর আলাদা অনুভূতি আছে। বলেন, তবু নিজেদের দেওয়া প্রার্থীতেই অনড় থাকছেন তিনি। মুখ্যমন্ত্রী এই কথা বলেছিলেন রথের দিন। আর উল্টো রথের দিন এনডিএ  বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা বলেন, তৃণমূল সুপ্রিমো ঠিকই বলেছেন। বিজেপি ঐক্যমতের  ভিত্তিতে প্রার্থী করার উদ্যোগ নিলে দ্রৌপদী মুর্মুকেই সমর্থন জানাত সব দল। এভাবে নির্বাচনের প্রয়োজন হত না। তিনি বলেন, এটা কেন্দ্রের শাসক দলের ব্যর্থতা। তারপরেই বলেন, তিনি তৃণমূল সুপ্রিমোর কথার সঙ্গে একমত।

আজকের রাশিফল: ঠিকমতো খাওয়া-দাওয়া করুন, স্বাস্থ্যের সমস্যা বাড়বে, অর্থপ্রাপ্তি হবে…

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর