দ্রৌপদী আসছেন কলকাতায়, তবুও আশংকা ক্রসভোটিংয়ের

জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় আসতে পারেন দ্রৌপদী। কিন্তু তিনি এলেও ক্রশ ভোটিংয়ের সম্ভাবনা কতখানি ঠেকাতে পারবেন তা নিয়ে খটকা থাকছেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাইসিনায় পরিবর্তন আসন্ন। আগামী জুলাই মাসেই রাষ্ট্রপতি পদের নির্বাচন(Presidential Election)। সেই নির্বাচনেই বিজেপির(BJP) তরফে এনডিএ প্রার্থী হয়েছেন দ্রৌপদী মুর্মু(Droupadi Murmu)। যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনে শুধুমাত্র সাংসদ ও বিধায়কেরাই ভোট দেওয়ার অধিকারী তাই প্রার্থী হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ফোন করে সেই দলের সাংসদ ও বিধায়কদের ভোট চাইছেন এই বর্ষীয়ান বিজেপি নেত্রী। সেই সূত্রেই তিনি এবার বেড়িয়ে পড়তে চলেছেন বিভিন্ন রাজ্য সফরে। প্রতিটি রাজ্যের ও কেন্দ্রশাসিত এলাকার বিধানসভা কেন্দ্রে গিয়ে তিনি নিজের স্বপক্ষে ভোট চাইবেন। সেই সূত্রেই তাঁর কলকাতায়(Kolkata) আসার কথাও রয়েছে। সূত্রে খবর, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় আসতে পারেন দ্রৌপদী।

রাষ্ট্রপতি নির্বাচনে বাংলার এক এক জন বিধায়কের ভোটের মূল্য ১৫১। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৭৭টি আসন। কিন্তু দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে হারের জেরে ও দলের আরও কিছু বিধায়কের দলবদলের জেরে বিজেপির বর্তমান বিধায়ক সংখ্যা এসে দাঁড়িয়েছে ৭০জন। কিন্তু সেই ৭০জনের ভোটই দ্রৌপদী পাবেন কিনা তা নিয়ে ঘর সন্দেহ রয়েছে খোদ বঙ্গ বিজেপির অন্দরেই। কেননা একে যেমন এবারে নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে কোনও দলই তাঁদের সাংসদ ও বিধায়কদের ওপর কোনও হুইপ জারি করতে পারবে না। সব সাংসদ ও বিধায়কেরাই তাঁদের নিজেদের ইচ্ছামতো ভোট দেবেন। আর সেই কারণেই বাংলার বুকে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি শিবিরের অন্দরে ব্যাপক হারে ক্রশভোটিং চলতে পারে বলে মনে করা হচ্ছে। কেননা বিজেপিতে থেকেও বাংলা থেকে নির্বাচিত দলের বেশ কিছু সাংসদ ও বিধায়ক তলে তলে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। আর তাঁরাই ক্রশ ভোটিং করতে পারেন বলে অনুমান।

উল্লেখ্য বাংলার বিধানসভায় রাষ্ট্রপতি নির্বাচনে ক্রশ ভোটিংয়ের ঘটনা কিন্তু খুব বিরল নয়। ২০১৭ সালের রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ শিবিরের প্রার্থী ছিলেন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি কিন্তু ভোট চাইতে সে বার পশ্চিমবঙ্গে আসেননি। কারণ, পশ্চিমবঙ্গ বিধানসভায় সেই সময় বিজেপির বিধায়ক সংখ্যা ছিল মাত্র তিন। যদিও ভোট গণনার পর দেখা গিয়েছিল, কোবিন্দের পক্ষে পড়েছিল ১৩টি ভোট। কিন্তু এ বার পশ্চিমবঙ্গ থেকে কয়েক গুণ বেশি পরিমাণ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে দ্রৌপদীর। সেই ভোট নিশ্চিত করতেই কলকাতায় আসবেন তিনি। কিন্তু তিনি এলেও এই ক্রশ ভোটিংয়ের সম্ভাবনা কতখানি ঠেকাতে পারবেন তা নিয়ে খটকা থাকছেই।

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

পারিবারিক অশান্তির জের, বাড়ি থেকে উদ্ধার দম্পতির মৃতদেহ, চাঞ্চল্য সাগরে

উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল