ঠাকুরপুকুরে ইচ্ছাকৃত গাড়িচাপা, অনিচ্ছাকৃত খুনের মামলা হতেই ক্ষুব্ধ মৃতের পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি : ঠাকুরপুকুরের দুর্ঘটনায় মত্ত পরিচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হওয়ায় ক্ষুব্ধ মৃতের পরিবার। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, অনিচ্ছাকৃত নয়, ইচ্ছাকৃতভাবেই গাড়ির গতি বাড়িয়ে পিষে মেরে ফেলা হয়েছে।

ঠাকুরপুকুরে মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে পর পর একাধিক পথচারীকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে সিরিয়াল পরিচালক সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে। গাড়িতে ছিলেন অভিনেত্রী ঋ ও প্রযোজক শ্রিয়া বসু। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সর্বমহলে ওঠে নিন্দার ঝড়। ঘটনার দিন রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত সিদ্ধান্ত দাসকে। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে অনিচ্ছাকৃত খুনের মামলা। এই খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার।

তাঁদের অভিযোগ, গাড়িটিকে দাঁড়ি করিয়ে পরে স্পিড বাড়িয়ে ধাক্কা মারা হয়। গাড়ির কোনও ব্রেক ফেল হয়নি। গাড়িটিকে বারবার দাঁড় করাতে দেখা গিয়েছে। তারপর ফুল পিক আপ তুলে নিয়ে গাড়ি বেরিয়ে গিয়েছে। এই গাড়ি কীভাবে ব্রেক ফেল হয়? দুর্ঘটনার আসল ছবি সিসিটিভি ক্যামেরায় সবটাই ধরা পড়েছে। এটা ইচ্ছাকৃত খুন ছাড়া আর কিছু নয়।

পরিচালকের পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছে পরিবার। অভিযোগ, টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।মৃতের ছেলেকে ফোন করে হাসপাতাল থেকে থানায় ডাকা হয়। অভিযুক্তদের পরিবার সেখানে ছিল। সেখানেই সেটেলমেন্ট করার কথা বলা হয় বলে অভিযোগ।

গাড়ির সকলেই মত্ত অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। যদিও অভিনেত্রী ঋ জানিয়েছেন, তিনি নেশাগ্রস্থ ছিলেন না। স্থানীয়দের সাহায্যে তিনি ঘটনাস্থল থেকে বেরোতে পেরেছিলেন।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়