বৃহস্পতির পর শুক্রেও অব্যাহত মেট্রো সিগন্যাল সমস্যা, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের মেট্রোতে বিভ্রাট। শুক্রবার সিগন্যালে সমস্যার জন্য ব্যাহত হয় মেট্রো পরিষেবা। যার জেরে ভোগান্তির শিকার হন  নিত্য যাত্রীরা। এদিনের ঘটনা প্রসঙ্গে মেট্রোর তরফে জানান হয়েছে, শুক্রবার সকাল ১০টার কিছু আগে শ্যামবাজার স্টেশনে সিগন্যালের সমস্যার কারণে দাঁড়িয়ে পড়ে মেট্রো।   তবে কিছুসময়ের পর আবার চালু হয় মেট্রো চলাচল।

মেট্রোর তরফে জানান হয়, সিগন্যালিংয়ের সমস্যার জন্য সাময়িকভাবে পরিষেবা ব্যাহত হয়েছে। তবে বর্তমানে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে।  এই নিয়ে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘শ্যামবাজারে সিগন্যালে একটু গন্ডগোল হয়েছিল। তবে সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ পরিষেবা ঠিকঠাক হয়ে গিয়েছে।‘ স্বাভাবিকভাবেই মেট্রো বিভ্রাটের কারণে স্টেশনে স্টেশনে ভিড় বাড়তে থাকে। আবার অফিসযাত্রীরা কেউ কেউ গন্তব্যে পৌঁছতে বিকল্প ব্যবস্থা করে নেন। 

উল্লেখ্য, বৃহস্পতিবারও আপ লাইন অর্থাৎ দমদমগামী লাইনে সিগন্যালিংয়ের সমস্যা হয়। ময়দান ও নেতাজি ভবন স্টেশনের মধ্যে ধীর গতিতে মেট্রো চলাচল করে। টানেল ও প্ল্যাটফর্মে অধিকাংশ আলো জ্বলছিল না। এর জেরে গোটা মেট্রো পরিষেবা প্রভাবিত হয়েছে। এই ঘটনার পর ফের শুক্রবার কর্ম ব্যস্ত দিনে মেট্রো ভোগান্তির শিকার হল নিত্যযাত্রীরা। তবে মেট্রো কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক করা হবে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর