চিটফান্ড কাণ্ডে ফের অ্যাকশন মুডে ইডি, গ্রেফতার ‘প্রয়াগ’-এর দুই কর্ণধার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর্থিক তছরুপ মামলায় ইডির হাতে   গ্রেফতার হলেন প্রয়াগ গ্রুপের (Prayag Group)  মালিক বাসুদেব বাগচী এবং তাঁর ছেলে অভীক।  বুধবার সকালেই  কলকাতা থেকে ইডির (ED)  হাতে  গ্রেফতার হন  বাসুদেব । অন্যদিকে তাঁর পুত্রকে মুম্বই থেকে গ্রেপ্তার করে  তদন্তকারী আধিকারিকরা। মঙ্গলবার তাদের নিউ আলিপুরের সাহাপুর কলোনির ফ্ল্যাট ছাড়াও বেহালা এবং জোকার আরও দুই জায়গায় তল্লাশিতে (ED Raid)  নেমেছিল ইডির আধিকারিকরা। এরপরেই এদিন সকালের গ্রেফতার হলেন প্রয়াগ গ্রুপের দুই কর্ণধার।

বলা বাহুল্য, এই প্রথম নয় এরআগে ২০১৭ সালে ওড়িশায় দায়ের হওয়া মামলায় সিবিআই-র (CBI )  হাতে গ্রেফতার ( Arrested)  হয়েছিলেন প্রয়াগ গ্রুপের (Prayag Group)  কর্ণধাররা। তবে তাঁরা এখন জেলমুক্ত রয়েছেন। আর এবার ফের প্রয়াগ গ্রুপের দুই কর্ণধারকে গ্রেফতার করল ইডি। জানা গিয়েছে, আজই দুইজনকে আদালতে তোলা হবে।

প্রয়াগ গ্রুপের বিরুদ্ধে আমানতকারীদের বেআইনি স্কিমের টোপ দিয়ে ২ হাজার ৮০০ কোটি টাকা তোলার অভিযোগ উঠেছে। সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে, বেশি মুনাফা দেওয়ার আশ্বাস দিয়ে এই ঘটনাটি ঘটায় এই গ্রুপের কর্মকর্তারা। সূত্রে খবর, আমানতকারীদের বিপুল টাকা নয়ছয় করা হয়েছে সংস্থার তরফে। তাই এই টাকা অন্য কোথাও পাঠানো হয়েছে কি না, তা খতিয়ে দেখবে ইডি। একথায় বলা যায়, ফের রাজ্য জুড়ে চিটফান্ডগুলির বিরুদ্ধে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

কাজের সূত্রে বালিতে গিয়েই বিপত্তি, হাসপাতালে ভর্তি নুসরত ভারুচা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

কাঁটাতার টপকে বাংলাদেশ ফেরার চেষ্টা, বিএসএফের হাতে গ্রেফতার যুবক

‘দেখতে দেখতে ৫ বছর’, প্রেমবার্ষিকীতে সাবাকে নিয়ে কী পোস্ট করলেন হৃতিক?

‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

বেদ-উপনিষদের পাঠ থেকে কম্পিউটার শিক্ষা! নবদ্বীপের এই গুরুকুলে সবই বিনামূল্যে

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার