এবার অভিষেকের স্ত্রী-শ্যালিকাকে তলব ইডি’র

কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি’র তরফে বুধবার অভিষেকের স্ত্রী রুজিরাকে ও বৃহস্পতিবার তাঁর শ্যালিকা মেনকাকে ডেকে পাঠানো হল দিল্লিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা পাচার মামলায় ইডি(ED) বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তাঁদের দিল্লির কার্যালয়ে তলব করেছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee)। আগে থেকেই সেই নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু মঙ্গলবার দিল্লিতে ইডি’র সদর দফতরে হাজিরা দেননি অভিষেক। ব্যক্তিগত কারণে তিনি ইডি-র দিল্লির কার্যালয়ে হাজির হতে পারছেন না বলে তাঁর আইনজীবীর ইমেল মারফত জানিয়ে দেন। তার জেরে ইডি অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করতে পারে বলে সূত্রে জানা গিয়েছিল। কিন্তু সেই ঘটনা বাস্তব হওয়ার আগেই এবার ইডি’র তরফে তাঁদের দিল্লির কার্যালয়ে ডেকে পাঠানো হল অভিষেকের স্ত্রী ও শ্যালিকাকে। আগামিকাল অর্থাৎ বুধবার অভিষেকপত্নী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে(Rujira Banerjee) ডাকা হয়েছে। বৃহস্পতিবার ডাকা হয়েছে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে(Menka Gambhir)।

সূত্রে জানা গিয়েছে, ২টি বিদেশী ব্যাঙ্কের ৪টি অ্যাকাউন্টের লেনদেন সম্পর্কিত বিষয়ে জানার জন্যই ইডি’র আধিকারিকেরা রুজিরা ও মেনকাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে বলে জানা গিয়েছে। রুজিরা ও মেনকাকে ইডি’র তরফে ডেকে পাঠানোর বিষয়টি সামনে আসার পরেই এদিন তৃণমূলের তরফে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, ‘যেখানে বিজেপি লড়াই করতে পারছে না, সেখানে তারা কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগাচ্ছে। বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক। এই ঘটনা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। আসলে অভিষেককে ভয় পায় বিজেপি। মোদী-অমিত শাহ ভয় পেয়েছেন, তাই বিধানসভা ভোটের পর থেকে অভিষেককে ক্রমাগত আক্রমণ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেককে আক্রমণ করা হচ্ছে। কিন্তু এত ভয় কেন?’ ঘটনা হচ্ছে, কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই অভিষেক দু-দুবার ইডি’র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেও রুজিরা আজ পর্যন্ত এই বিষয়ে ইডি’র কাছে হাজিরা দেননি। আগামিকাল তিনি কী করেন সেটাই এখন দেখার।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের