পুলিশকে আগাম কোন তথ্য না দেওয়ার নির্দেশ ইডি ডিরেক্টরের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য পুলিশের কাছে তল্লাশি করার সময় আগাম কোন অনুমতি বা সাহায্য নিতে হবে না। শুধু তাই নয়, কোথায় তল্লাশি করতে যাচ্ছেন সেই খবর আগাম পুলিশকে দিতে হবে না। ইডি বিভাগ পুরোপুরি গোটা দেশে তদন্ত করার জন্য রাষ্ট্রপতির অনুমোদনপ্রাপ্ত স্বয়ংক্রিয় ক্ষমতাসীন উইং । কোন রাজ্যের পুলিশের কাছে কৈফিয়ত দিতে বাধ্য নয় ইডি(ED)। মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে অফিসারদের সঙ্গে রুদ্ধ দ্বার বৈঠকে এই বার্তা দিলেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। সূত্রের খবর অনুযায়ী, রাহুল নবীন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইডি যে পদক্ষেপ নেবে তা সময়মতো জানিয়ে দেওয়া হবে রাজভবনে রাজ্যপালকে(Govonor)।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এখন থেকে ইডি যেখানে তল্লাশি করতে যাবে ,সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কমেন্ডেন্ট বা উচ্চপদ মর্যাদার একজন অফিসার থাকবেন। সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনী জওয়ানের সংখ্যা বেশি থাকলেও সেখানে উচ্চপদস্থ অফিসার ছিল না। তাই আক্রমণের সময় বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সময় লেগেছে। কিন্তু গত শুক্রবার রাতে বনগাঁতে প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যকে গ্রেফতার করার সময় বাধার সম্মুখীন হলে সেখানে সিআরপিএফের(CRPF) উচ্চপদস্থ অফিসার থাকার দরুন তৎক্ষণাৎ জওয়ানরা লাঠিয়ে উচিয়ে ধেয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রাক্তন চেয়ারম্যান কে সেখান থেকে নিয়ে যেতে সক্ষম হয়। মঙ্গলবার এর সিজিও কমপ্লেক্সে ইডি ডিরেক্টর এর সঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির বৈঠকের সময় কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরকে(SIB) বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে মঙ্গলবার এর বৈঠকে ইডি অফিসারদের মনোবল বাড়াতে বৈঠকে ডিরেক্টরকে রীতিমতো বলিষ্ঠ রূপ নিতে দেখা গিয়েছে।

এর পাশাপাশি এনআইএ’র(NIA) কাছ থেকে রোহিঙ্গা ইস্যুতে বেশ কিছু তথ্য সংগ্রহ ও আয়কর দপ্তরের কাছ থেকেও হিসাব বহির্ভূত আয় সম্পর্কে নানা তথ্য নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন ইডি ডিরেক্টর। ইডির সূত্রের দাবি, পলাতক শেখ শাহজাহান(SK. Sahajahan) গোপন ডেরাতে আশ্রয় নিয়েছে। তাকে কে বা কারা আশ্রয় দিয়েছে, সেই সব ব্যক্তির ওপর কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন রাহুল নবীন। মঙ্গলবার সকাল থেকে  সিজিও কমপ্লেক্সে ম্যারাথন বৈঠকের পর সন্ধ্যায় তিনি যান রাজভবনে রাজ্যপালের কাছে। সেখান থেকে বৈঠক সেরে তিনি ফের বেশ কয়েকটি পৃথক পৃথক গোপন বৈঠক ছাড়েন শহরে। ফলে সন্ধ্যার পর ইডি ডিরেক্টরের দিল্লি ফিরে যাওয়ার কথা থাকলেও সেটি বিলম্ব হয়।

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক