চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাক্ষীকেই অভিযুক্ত হিসেবে গ্রেফতার, আদালতে ভর্ৎসনার মুখে ইডি

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে এখনও চলছে রেশন দুর্নীতির মামলা। ইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে আগে প্রশ্ন তুলেছিল আদালত। এই পরিস্থিতিতে সাক্ষীকেই অভিযুক্ত হিসেবে গ্রেফতার করায় ফের ভর্ৎসনার মুখে পড়ল ইডি। বিচারকের কথায়, একজন চাটার্ড অ্যাকাউন্টট্যান্টের বেতন ঠিক করে দিতে পারে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শনিবার সকালে কলকাতার বিচারভবনে স্পেশাল সিবিআই কোর্টে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে রেশন দুর্নীতির ইডির মামলায় চালকল মালিক হিতেশ চন্দক, সুব্রত ঘোষ, জ্যোতিপ্রিয় মল্লিকের চাটার্ড অ্যাকাউন্টট্যান্টের শান্তনু ভট্টাচার্য-সহ চারজনের জামিন মামলার শুনানি ছিল। তাদের ১৪ দিনের জেল হেফাজতের আবেদন জানায় ইডির আইনজীবী। এই পরিপ্রেক্ষিতে শান্তনু ভট্টাচার্যের আইনজীবী শ্যামল ঘোষ জানান, এই মামলা কবে শেষ হবে তার কোনও ঠিকানা নেই! ২০২৩ সাল থেকে তদন্ত হচ্ছে। তিনি আরও বলেন, “আমি একজন একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। সামাজিক সম্মান আছে। আমার এই মামলা সঙ্গে কোনও সংযোগ নেই। তাও তদন্তের স্বার্থে আমি ২৮ বার হাজিরা দিয়েছি। এই ট্রায়াল তাড়াতাড়ি শেষ করার আরজি জানাচ্ছি।শান্তনুর অপর আইনজীবী অনিন্দ্য রাউত বলেন, “এতদিনে একবারও দেখানো হয়েছে যে আমার মক্কেল বেনিফিশিয়ারি! ওঁ কাকে কত টাকা দেবেন, সেটা ওরা (ইডি) কী করে বলে দিতে পারেন?” তিনি আরও জানান, “আমাদের থেকে টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ইডির হতে গিয়েছে।

অন্যদিকে বিচারক প্রশ্ন করেন, তিনটে সংস্থার টাকা যে ওঁ ফেরত দিচ্ছেন, সেটা কি আপনাদের অর্ডারে? ইডি কি এই কোম্পানিগুলোর মালিক?” জবাবে ইডির আইনজীবী জানান, এগুলো সরকারি কোম্পানি। এরপরই বিচারকের প্রশ্ন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা ডিমান্ড ড্রাফটে টাকা ফেরত দিচ্ছে কেন? বিচারকের প্রশ্ন, কোন আইনের ভিত্তিতে এটা হয়েছে? বিচারক আরও বলেন, “পিএমএলএ অ্যাক্টে কীভাবে গ্রেফতার করা হবে, কখন করা হবে, কীভাবে তদন্ত হবে, সব লেখা আছে।এরপর বিচারক প্রশ্ন তোলেন ধৃতদের হেফাজতে চাওয়া নিয়েও। বর্তমানে এই মামলার রায়দান আপাতত স্থগিত রয়েছে ।

Published by:

Share Link:

More Releted News:

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত বন্ধ পরিষেবা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

‘নির্বাচনের ব্লু-প্রিন্ট চুরি করাতেই অভিযান’ অভিযোগ তৃণমূলকর্মীর

নির্বাচনের মুখে কলকাতায় ম্যারাথন তল্লাশি ইডি-র

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ