সোনা পাপ্পুর মামলায় শান্তনু সিন্‌হার পরিবারের সদস্যদের তলব করল ED

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নিয়োগ দুর্নীতি, বালি পাচার ও তোলাবাজি মামলায় জেলে রয়েছেন  কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার শান্তনু সিন্‌হা এবং কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। এবার সেই মামলার তদন্তে নতুন পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, শান্তনুর ঘনিষ্ঠ একাধিক পুলিশকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তাদের মধ্যে দক্ষিণ কলকাতায় কর্মরত এক সাব-ইনস্পেক্টরও রয়েছেন। 

একইসঙ্গে সোনা পাপ্পুর স্ত্রী সোমা পোদ্দার-সহ তার পরিবারের কয়েক জন সদস্যকেও ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি সপ্তাহেই তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে। ইডি সূত্রে খবর, জমি দখল, তোলাবাজি ও বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগের তদন্ত করতে গিয়েই সোনা পাপ্পুর বিরুদ্ধে একাধিক তথ্য উঠে আসে। সেই তদন্তে বেহালার ব্যবসায়ী জয় কামদারের নামও সামনে আসে। পরে তাকে গ্রেফতার করে ইডি। তদন্তের সূত্র ধরেই শান্তনু সিংহের ফার্ন রোডের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল।  তল্লাশির পর শান্তনু সিন্‌হা ও তার দুই পুত্রকে সিজিও কমপ্লেক্সে তলব করা হলেও প্রথমদিকে তারা হাজিরা দেননি। একাধিকবার সমন এড়ানোর পর ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন শান্তনু। পরে তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, দীর্ঘদিন অধরা থাকার পর গত মাসে স্ত্রীকে নিয়ে ইডি দফতরে হাজির হন সোনা পাপ্পু। জিজ্ঞাসাবাদের পর তাকেও গ্রেফতার করা হয়। বর্তমানে শান্তনু, সোনা পাপ্পু ও জয় কামদার তিনজনই জেল হেফাজতে রয়েছেন।

আরও পড়ুনঃ জমি-বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের বিরুদ্ধে, দায়ের FIR

তদন্তে ইডির দাবি, সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশির সময় উদ্ধার হওয়া একটি ৭ এমএম পিস্তল তার স্ত্রীর নামে কেনা হয়েছিল। অভিযোগ, আগ্নেয়াস্ত্রটি বিক্রি করেছিল জয় কামদারের সংস্থা। এছাড়াও সোনা পাপ্পুর স্ত্রীর নামে থাকা একটি সংস্থার সঙ্গে আর্থিক লেনদেনের তথ্যও পেয়েছে তদন্তকারী সংস্থা। ইডির দাবি, প্রায় দেড় কোটি টাকার লেনদেন হয়েছে। তবে জয় কামদারের দাবি, ব্যবসায়িক প্রয়োজনে তিনি ঋণ নিয়েছিলেন। অন্যদিকে, অস্ত্র কেনার বিষয়ে নিজের অজ্ঞতার কথাই জানিয়েছেন সোনা পাপ্পুর স্ত্রী। তদন্তের স্বার্থে এবার তাদেরও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

বয়স মাত্র ৭ মাস, কেমন দেখতে হয়েছে ভিকি-ক্যাটরিনার পুত্র বিহান? খোলসা করলেন দাদু

রাইস কুকার না প্রেসার কুকার? রান্নার কাজে কোনটি এগিয়ে, জানালেন বিশেষজ্ঞরা

বাঙালির চিরন্তন স্বাদের অনন্য রেসিপি, সহজেই বানিয়ে নিন দই মাছ

সতীর্থদের সঙ্গে নিয়ে বিশ্বকাপ শিবিরে কেক কেটে জন্মদিন পালন করলেন মেসি

কঙ্গোর বিরুদ্ধে ১-০ গোলে জিতে নকআউটে কলম্বিয়া, চাপে পড়ল পর্তুগাল

জমি-বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের বিরুদ্ধে, দায়ের FIR

‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সেটে শ্রমিকের মৃত্যু, সঞ্জয়ের বিরুদ্ধে FIR-এর দাবি জানাল AICWA

বিশ্বকাপের মাঝে মা’কে হারালেন ফ্রান্সের কোচ দেশম, খেলা ছেড়ে ফিরছেন দেশে

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শুভেন্দুর নির্দেশের পরেই আট বছর আগে বাম কর্মী খুনে ১০ অভিযুক্ত গ্রেফতার

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২