কলকাতার নামজাদা বিল্ডারের বাড়িতে তল্লাশি ইডির

দেশপ্রিয় পার্কের যেই বাড়িতে তল্লাশি চলে ইডি আধিকারিকদের তাঁর নাম অভিজিৎ সেন। তাঁর সংস্থার নাম অভিজিৎ কনস্ট্রাকশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার এক নামী নির্মাতার (Builder) বাড়িতে তল্লাশি। তল্লাশি চালিয়েছে ইডি (ED)। বুধবার সকালে তল্লাশি চালানো হয় ওই নির্মাতার বাড়িতে। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য পড়ে যায়। জানা গিয়েছে, কালো টাকা সাদা করার চক্র ছিল ওই নির্মাতার। তা করেই রমরমিয়ে বেআইনি ব্যবসা চালাত ওই ব্যবসায়ী। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালায় ইডি। অভিযুক্ত ব্যবসায়ীর নাম অভিজিৎ সেন। 

বুধবার সকালে দেশপ্রিয় পার্কের ওই নির্মাতার বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কলকাতা জুড়ে যথেষ্ট দাপট রয়েছে ওই নির্মাতার। সূত্রের খবর, ইডি তল্লাশি চালিয়েছে আরও ৪ জায়গায়।  জানা গিয়েছে, অভিযুক্তের কোম্পানিতে জমা হত বিভিন্ন ব্যক্তির কালো টাকা। আর সেই সমস্ত টাকাকে সাদা করা হত। করের টাকা ফাঁকি দিয়ে বেশ কয়েক বছর ধরেই রমরমা বেআইনি ব্যবসা চালাচ্ছিল অভিযুক্ত ব্যক্তি ও তার প্রতিষ্ঠান। তা জানতে পেরেই তল্লাশি চালায় ইডি। 

জানা গিয়েছে, যোধপুর, সাউথ সিটি সহ মহানগরের ৪ জায়গায় চলছে তল্লাশি। দেশপ্রিয় পার্কের যেই বাড়িতে তল্লাশি চলে ইডি আধিকারিকদের, তাঁর নাম অভিজিৎ সেন। তাঁর সংস্থার নাম অভিজিৎ কনস্ট্রাকশন। ওই ব্যক্তির মূল দফতর ছিল ঝাড়খণ্ডের রাঁচিতে। ব্যবসায়ী (Businessman) ও তাঁর সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। অভিযোগ, কয়েকশো কোটি টাকার আর্থিক তছরুপ করা হয়েছে। 

প্রথমে ওই ব্যবসায়ীর দেশপ্রিয় পার্কের বাড়িতে হানা দেন ৩ ইডি আধিকারিক। পরে এখানে উপস্থিত হন আরও আধিকারিক। আধিকারিকদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। এক আধিকারিক রীতিমত গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেন। সেই সময় বেরিয়ে আসেন ওই ব্যবসায়ীর এক প্রতিনিধি। তাঁর সঙ্গে আধিকারিকদের গেটের বাইরে থেকে কথা বলতে দেখা যায়। ওই প্রতিনিধি সাংবাদিকদের ছবি তুলতে ও খবর করতে বাধা দেন। বাধে বচসা। আর্থিক তছরুপের সমস্ত অভিযোগ অস্বীকার করেন ওই ব্যক্তি।  যদিও শেষ পর্যন্ত ওই ব্যবসায়ীর বাড়িতে ঢোকেন আধিকারিকরা। চলছে জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর এমনটাই। 

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের