এই মুহূর্তে

কালো টাকা বিদেশে পাচার ও ব্যাংক প্রতারণার ঘটনায় সল্টলেকে ইডি’র হানা

নিজস্ব প্রতিনিধি: ব্যাঙ্ক প্রতারণা মামলায় শনিবার শহরে ইডি’র অভিযান। সল্টলেকে এক ব্যবসায়ীর বাড়িতে ইডি’র (ED)অভিযান। অপটিক্যাল ফাইবার ব্যবসায়ীর বাড়িতে অভিযান। ব্যবসা সম্প্রসারিত করার জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নেন ওই ব্যবসায়ী। সেই টাকা অন্য কাজে লাগানো হয়। ব্যাঙ্কের সঙ্গে সমস্ত রকম যোগযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি। একটি বেসরকারি ব্যাঙ্ক ভিন রাজ্যে অভিযোগ দায়ের করে। সেই মামলার তদন্তে ইডি’ র অভিযান শনিবার।

এর পাশাপাশি এই ব্যক্তির বিরুদ্ধে এই ব্যবসা সম্প্রসারণ এর বিনিয়োগের কথা বলে বিহারের একাধিক সরকারি আধিকারিকের কাছ থেকে কালো টাকাকে ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে সাদা করিয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগও আছে। সেই টাকা পরবর্তী কাল বেনামে বিদেশে পাচার করে দেওয়া হতো বলে ইডি সূত্রে খবর। তাই ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে শুরু হয়েছে এই কালো টাকা(Black Money) সাদা করে দেওয়া এবং বিদেশে পাচার করার চক্রের রুট জানার অভিযান। ওই ব্যবসায়ীকে এবং তার পরিবারের একাধিক জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডি আধিকারিকরা। তার একাধিক মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তাতে তথ্য অনুসন্ধান চালাচ্ছেন ইডি অফিসাররা।

কাউকে বাড়ির বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। যে সকল ব্যাংকের ওই ব্যবসায়ীর একাউন্ট আছে এবং হিসাব সংক্রান্ত বিষয় যারা দেখভাল করেন তাদের প্রত্যেককে। জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। কার কার হয়ে তিনি কালো টাকা সাদা করেছিলেন এবং বিহারের কোন কোন আধিকারিকের টাকা বিদেশে পাচার করেছিলেন এবং হাওলার সঙ্গে তার কিভাবে এই টাকা পাচারের কারবার চলত সবটাই খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

‘‌ওঁরা বাঙালিবিদ্বেষী, নারীবিদ্বেষীও’‌, মুখ্যসচিব রদবদলে কেন্দ্রকে তোপ মমতার

১৪৪ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি, ভবানীপুর ও নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ