ভুয়ো কল সেন্টারের মাধ্যমে প্রতারণা চক্রের হদিশ পেতে ইডির তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার সাতসকালে ফের অ্যাকশন শুরু করে ইডি। ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা মামলায় সকাল থেকে তল্লাশি চালায় ইডি। প্রায় ১ হাজার কোটি টাকার প্রতারণা মামলায় বেনিয়াপুকুরে (Beniapukur)ইডির(ED) টিম হানা দেয়। মূল অভিযুক্ত ধৃত কুণাল গুপ্তার ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায় চলে তল্লাশি অভিযান।

ইডির দাবি, ২০০৫-এ ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের থেকে প্রায় ১ হাজার কোটি আত্মসাৎ করেছেন ধৃত কুণাল। সিআইডি(CID) হেফাজতে থাকাকালীন কয়েকজন সহযোগীকে ফোন করে প্রমাণ লোপাটেরও চেষ্টা করেন অভিযুক্ত, দাবি ইডির।ভুয়ো কল সেন্টার(Call Center) খুলে হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগের মামলায় এবার শহরজুড়ে অভিযান চালায় ইডি। এই মামলায় মূল অভিযুক্ত কুণাল গুপ্তাকে আগেই গ্রেফতার করে সিআইডি। এবার তাঁর ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায় চলছে তল্লাশি। সকাল থেকে বেনিয়াপুকুরের ১১, তাঁতিবাগান লেনে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডি-র দাবি, ২০০৫ সালে ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের থেকে প্রায় এক হাজার কোটি টাকা প্রতারণা করেছেন কুণাল। দীর্ঘদিন দুবাইতে(Dubai) ছিলেন অভিযুক্ত। তাঁর নামে লুক আউট সার্কুলারও জারি করে রেখেছিল ইডি। অভিযোগ, সিআইডি হেফাজতে থাকাকালীন নিজের কয়েকজন সহযোগীকে ফোন করে প্রমাণ লোপাটেরও চেষ্টা করেছেন কুণাল। সেই সূত্র ধরেই ইডি অফিসাররা এবার এই প্রতারণা চক্রে আর কার কার কিভাবে যোগসূত্র আছে তা জানার চেষ্টা করছে।

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

কাজের সূত্রে বালিতে গিয়েই বিপত্তি, হাসপাতালে ভর্তি নুসরত ভারুচা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

কাঁটাতার টপকে বাংলাদেশ ফেরার চেষ্টা, বিএসএফের হাতে গ্রেফতার যুবক

‘দেখতে দেখতে ৫ বছর’, প্রেমবার্ষিকীতে সাবাকে নিয়ে কী পোস্ট করলেন হৃতিক?

‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

বেদ-উপনিষদের পাঠ থেকে কম্পিউটার শিক্ষা! নবদ্বীপের এই গুরুকুলে সবই বিনামূল্যে

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার