প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Share:

May 22, 2026 8:37 am
ইডির অভিযান

সকাল সকাল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সোনা পাপ্পুর জমি জালিয়াতি মামলায় অভিযান বলে জানা গিয়েছে।

May 22, 2026 8:47 am
দিল্লিতে একাধিক কর্মসূচি শুভেন্দুর

মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে প্রথমবার দিল্লিতে পা রেখেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার দিল্লিতে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে তাঁর।

May 22, 2026 9:28 am
সাময়িক স্বস্তি!

প্রবল গরমে অস্বস্তির মধ্যেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ভিজতে পারে কলকাতাও। রবিবার পর্যন্ত অস্বস্তি বজায় থাকতে পারে। 

May 22, 2026 10:19 am
গ্রেফতার পঞ্চায়েতের উপপ্রধান

২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত ইছাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কার্তিক ঘোষের বিরুদ্ধে বিজেপির কর্মী এবং সমর্থকদের হুমকি এবং মারধরের অভিযোগ উঠেছিল। সেই সূত্র ধরে ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। শুক্রবার তাঁকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে।

May 22, 2026 10:23 am
সোনা পাপ্পু মামলার তদন্তে শান্তনু সিন্হা বিশ্বাসের কান্দির বাড়িতে ED

জমি সংক্রান্ত মামলায় ইডির হেফাজতে রয়েছেন কালীঘাট থানার প্রাক্তন আইসি তথা ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। কান্দিতে তাঁর বাড়িতেই তল্লাশি অভিযান চালাচ্ছেন আধিকারিকরা। কান্দির ৮ নম্বর ওয়ার্ডে শান্তনু সিনহা বিশ্বাসের পৈত্রিক বাড়ি। প্রায় ৭ দিন ধরে ওই বাড়িতে ঝুলছে তালা। শান্তনুর বোনও কান্দি পুরসভার উপপ্রধান। তিনিও বাড়িতে থাকেন না বলে জানা গিয়েছে। ইডি আধিকারিকরা এদিন গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন বাইরে। 

May 22, 2026 10:38 am
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

May 22, 2026 11:03 am
রাজা রামমোহন রায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর
May 22, 2026 11:56 am
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর
May 22, 2026 12:38 pm
দিল্লিতে বিজেপির সদর দফতরে শুভেন্দু অধিকারী
May 22, 2026 1:17 pm
মডেল-অভিনেত্রী ত্বিষা শর্মার অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার পেল সিবিআই
May 22, 2026 1:54 pm
মাউন্ট এভারেস্ট জয়ের পর অবতরণের সময় মৃত্যু দুই ভারতীয় পর্বতারোহীর
May 22, 2026 2:13 pm
বাংলাদেশে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ১০ দিনের মধ্যে ফেরাতে হবে: সুপ্রিম কোর্ট
May 22, 2026 3:30 pm
এভারেস্ট জয়ের পর অবতরণের সময় বিপর্যয়, মৃত্যু দুই ভারতীয় পর্বতারোহীর
May 22, 2026 4:33 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গকে সোনার বাংলা তৈরি করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার নিজের বাসভবনে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করছেন তিনি। সোনার বাংলা তৈরি করতে কী কী করা হবে, সেইসকল বিষয়ে আলোচনা করতেই এই বৈঠক। 

May 22, 2026 4:54 pm
অতিরিক্ত মেট্রো

UPSC পরীক্ষার্থীদের জন্য রবিবার অতিরিক্ত মেট্রো পরিষেবা। সকাল ৭টা থেকেই চলবে ব্লু ও গ্রিন লাইনে চলবে মেট্রো। ব্লু লাইনে ১৫২টির বদলে ১৬০টি মেট্রো চলবে। গ্রিন লাইনে ১০৮টির পরিবর্তে চলবে ১১৬টি মেট্রো।

May 22, 2026 5:28 pm
দেশের উত্তর এবং পূর্বের রাজ্যগুলিতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি