এবার লক্ষ্য মেডিকেল দুর্নীতির পর্দাফাঁস, রাজ্যজুড়ে ইডির তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি,কলকাতা ও কাকদ্বীপ:এনআরআই কোটায় ডাক্তারিতে ভর্তি নিয়েও দুর্নীতি হয়েছে। এনিয়ে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের হয়। সেই সূত্রে ধরেই বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজ্যের ছয় জায়গায় হানা দেয় ইডি (ED)। এদিন কলকাতা, কাকদ্বীপ, উত্তর ২৪ পরগনার একাধিক এলাকা-সহ মোট ৬টি এলাকায় তল্লাশি চালান ইডির আধিকারিকরা। সেই তল্লাশির সময়ে সংশ্লিষ্ট জায়গা ঘিরে রাখেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে যাদের বাড়িতে তল্লাশি চলছে তারা কীভাবে এই দুর্নীতির সঙ্গে যুক্ত তা এখনও স্পষ্ট নয়। কাকদ্বীপে দিলীপ সাউ নামে এক ব্যক্তির বাড়িতে বাড়িতে হানা দেন ইডি আধিকারিকেরা।

জানা গিয়েছে, ডাক্তারিতে ভর্তির সময় জাল এনআরআই সার্টিফিকেট ব্যবহার করা হয়েছে। আর সেই সার্টিফিকেটের মাধ্যমে এনআরআই কোটায় ভর্তিও হয়েছেন অনেকে। অথচ তাঁরা এনআরআই নন। এই মর্মে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের হয়। সূত্রের দাবি, আর জি কর মেডিক্যাল কলেজের দুর্নীতির তদন্ত করতে নেমে এই গরমিলের খোঁজ পান তদন্তকারীরা। এরপরই অভিযোগ দায়ের হয়। এরপর বৃহস্পতিবার অ্যাকশনে নামল ইডি। দিলীপ সাউয়ের মেয়ে ডোনা সাউ (Dona Show)বজবজ জগন্নাথ গুপ্তা মেডিকেল ইনস্টিটিউট পড়ুয়া বলে জানা গিয়েছে।

দীর্ঘ বেশ কয়েক ঘন্টা ধরে ইডির আধিকারিকেরা, দিলীপ সাউয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় । তল্লাশি অভিযানের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন ইডির তদন্তকারী আধিকারিকেরা।এর আগে জগন্নাথ গুপ্তের(Jagannath Gupta) বাড়িতে ও জগন্নাথ গুপ্ত মেডিকেল কলেজে একাধিকবার ইডি হানা দেয়। সূত্র মারফত জানা যায় এনারাই কোটায় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বেশ কিছু ছাত্র-ছাত্রীকে ভর্তি করানো হয়েছিল। সেই সূত্র ধরেই আজ কাকদ্বীপের বুদ্ধপুর এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ী দিলীপ সাউ নামে তার বাড়িতে সকাল থেকে হানা দেন ইডির আধিকারিকরা। জানা যায়, ওই মৃত স্বর্ণ ব্যবসায়ীর মেয়ে ডোনা  সাউ জগন্নাথ গুপ্ত মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের নার্সিং পড়ুয়া ছিলেন।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের