দ্বিতীয় দফা নির্বাচনের আগেও জারি ইডির অভিযান, ২ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি : কসবা এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর মামলার প্রেক্ষিতে ফের সক্রিয় ইডি। রবিবার সকালে কলকাতায় দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এর আগে সোনা পাপ্পুর সঙ্গে যোগসূত্র থাকায় জয় কামদার নামে এক ব্যবসায়ী ও কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে হানা দিয়েছিল ইডি। জয় কামদারকে নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি। এবার আনন্দপুর ও আলিপুরে ২ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি।

রবিবার সকালে ইডি আধিকারিকরা সিজিও থেকে বেরিয়ে শহরের ২ ব্যবসায়ীর ঠিকানায় পৌঁছে যান। আনন্দপুরে আরবান টাওয়ার থ্রি ঠিকানায় থাকেন ব্যবসায়ী কল্যাণ শুক্লা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে যান তাঁরা। সেখানেই তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। অন্যদিকে আলিপুরের ব্যবসায়ী সঞ্জয় কানোরিয়ার বাড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকদের অন্য একটি দল। ইডি হেফাজতে থাকা জয় কামদারের হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে এই দুইজনের নাম সামনে এসেছে। তারপরেই তাঁদের বাড়িতে হানা দিয়েছে ইডি। 

নির্বাচনের প্রথম দফার কয়েকদিন আগেই কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপাশি এক প্রমোটিং ব্যবসায়ী জয় কামদারের বাড়িতেও অভিযান চালিয়েছে ইডি। পরে জয় কামদারকে আটক করা হয়। রাতের দিকে গ্রেফতারও হন তিনি। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন জয় কামদার। তাঁকে জিজ্ঞাসাবাদ এবং তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই ব্যবসায়ী কল্যাণ শুক্লা ও সঞ্জয় কানোরিয়ার নাম পেয়েছে ইডি। 

বালিগঞ্জে গোলমালের ঘটনায় সোনা পাপ্পুর নাম জড়িয়েছিল। এখনও তাঁকে ধরতে পারেনি পুলিশ। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছিল পিস্তল এবং নগদ টাকা। ইডির নজরে রয়েছে জয় কামদারের মোবাইল। কোথায় কার সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল, তা আর্থিক তছরুপ কি না, খতিয়ে দেখা হচ্ছে।

কম সময়ে বাড়িতেই বানিয়ে ফেলুন জনপ্রিয় চাইনিজ পদ ‘চিলি ক্র্যাব’

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে FDA-এর শোকজ নোটিশের জবাব দিলেন শাহরুখ-অজয়-টাইগার

‘জ্ঞানেশ কুমার ভূতুরে ভোটার ছেঁটে দিয়েছে তাই বিরোধীদের রাগ,’ কটাক্ষ দিলীপের

আকাশপথে বাংলায় এল বিহারের বাঘিনী, বুধেই বক্সায় প্রবেশ

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

ভারতের বিরুদ্ধে শতরান করেও ছিটকে গেলেন গ্রিভস, দ্বিতীয় ODI-তে চাপে ওয়েস্ট ইন্ডিজ

লক্ষ্যভেদ, এশিয়াডে তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফের সোনা জিতল ভারত

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন