তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও আইনি চাপ বাড়ল তৃণমূল নেতা সব্যসাচী দত্তের। তোলাবাজির অভিযোগে চলা মামলায় এবার তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, এই ঘটনায় ইসিআইআর (ECIR) দায়ের করেছে ইডি। ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ের তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিল্লির সদর দফতরের অনুমতিও চাওয়া হয়েছে।

ইডি সূত্রে খবর, তদন্তের স্বার্থে সব্যসাচী দত্তের নামে থাকা পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপাতত ফ্রিজ করা হয়েছে। এর মধ্যে একটি অ্যাকাউন্ট তাঁর স্ত্রী ইন্দিরা দত্তের সঙ্গে যৌথভাবে পরিচালিত বলে জানা গিয়েছে। ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলিতে মোট প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা রয়েছে বলে তদন্তকারীদের দাবি। পাশাপাশি সব্যসাচীর নামে থাকা দুটি ব্যাঙ্ক লকারেরও খোঁজ মিলেছে, যার নথিপত্রও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত ৮ জুন গভীর রাতে বিধাননগর উত্তর থানার পুলিশ সব্যসাচী দত্তকে গ্রেফতার করে। ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়। অভিযোগ, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাঁর কাছ থেকে প্রভাব খাটিয়ে এক কোটি টাকা আদায় করা হয়েছিল। সেই ঘটনায় সব্যসাচীর নাম উঠে আসার পরই তদন্ত শুরু করে পুলিশ।

আরও পড়ুন: দুর্নীতি-তোলাবাজির অভিযোগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি

তদন্ত যত এগিয়েছে, ততই সামনে এসেছে একাধিক আর্থিক অনিয়ম এবং তোলাবাজির অভিযোগ। অভিযোগ রয়েছে, বিভিন্ন নির্মাণ প্রকল্প, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং জমি সংক্রান্ত কাজে মোটা অঙ্কের টাকা আদায় করা হত। সেই অভিযোগের সূত্র ধরেই আর্থিক লেনদেনের নথি খতিয়ে দেখে অর্থপাচারের সম্ভাবনা রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে ইডি। এরপরই ইসিআইআর রুজু করে তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা। এদিকে তদন্ত চলাকালীন সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রী টিনা ভৌমিকের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। গভীর রাতে দীর্ঘক্ষণ ধরে চলা অভিযানে প্রায় তিন কেজি সোনার গয়না উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, যে বাড়ি থেকে সোনা উদ্ধার হয়েছে সেটি টিনা ভৌমিকের বাবা কাঞ্চন ভৌমিকের। গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর উত্তর ও করিমপুর থানার যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। অভিযানে সাতজন পুলিশ আধিকারিক এবং ২১ জন পুলিশকর্মী অংশ নেন। রাত সাড়ে ১২টা নাগাদ একটি লাল স্করপিও গাড়িতে করে সব্যসাচী দত্তকেও সেখানে নিয়ে যাওয়া হয়।

যদিও সব্যসাচী দত্ত তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, অভিযোগকারী ব্যবসায়ীর বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাঁকে এই মামলায় ফাঁসানো হয়েছে। অন্যদিকে, তাঁর গ্রেফতারির পর বিধাননগর পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায়। স্থানীয় একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করা হত। সব্যসাচী গ্রেফতার হওয়ার পর এলাকায় বিক্ষোভও দেখা যায়। রাজ্য পুলিশের তদন্তের পাশাপাশি এবার ইডির প্রবেশে মামলাটি নতুন মাত্রা পেল। অর্থপাচারের যোগ, আর্থিক লেনদেন, সম্পত্তি এবং ব্যাঙ্ক সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। ফলে আগামী দিনে এই মামলায় আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে তদন্তকারী মহল।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক