দুর্নীতি-তোলাবাজির অভিযোগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি

এবার তোলাবাজি, দুর্নীতি, হুমকি-সহ একাধিক বেআইনি কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার বর্ধমানের দুই তৃণমূল নেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার তোলাবাজি, দুর্নীতি, হুমকি-সহ একাধিক বেআইনি কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার বর্ধমানের দুই তৃণমূল নেতা। ভোটের ফলাফলের পর থেকেই তাঁরা পলাতক ছিলেন। অবশেষে শনিবার (২৭ জুন) রাতে ফেরার দুই তৃণমূল নেতাকে বাড়ি ও জাতীয় সড়ক থেকে ধরল পুলিশ। ধৃতদের রবিবার (২৮ জুন) আদালতে তোলা হয়েছে। ধৃতদের মধ্যে সুমিত শর্মা বর্ধমান পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ। আর অন্যজন হলেন বর্ধমানের রায়না দুই ব্লকের তৃণমূল ব্লক সভাপতি কলিমুদ্দিন ওরফে বাপ্পা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এলাকায় দুর্নীতি, তোলাবাজি, হুমকির মতো একাধিক মারাত্মক অভিযোগ রয়েছে সুমিতের বিরুদ্ধে। ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তবে দিন কয়েক আগে বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ এলাকার বাড়িতে ফিরে আসেন সুমিত। আর সেই খবর গোপন সূত্রে পায় পুলিশ। এরপরেই অভিযান চালিয়ে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। যদিও তাঁর আগেই খোকন দাসকে গ্রেফতার করেছিল পুলিশ। গতকাল শনিবার রাতে বর্ধমানের নবাবহাট এলাকায় জাতীয় সড়কের কাছে তাঁকে ঘোরাঘুরি করতে দেখতে পান পুলিশ। খবর পেয়ে তাঁকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ও এলাকায় দুর্নীতি, তোলাবাজি, হুমকি-সহ একাধিক মারাত্মক অভিযোগ রয়েছে। তাঁকে গ্রেফতারের পরেই তৃণমূল কাউন্সিলরকে ধরল পুলিশ। দুজনকেই আজ বর্ধমান আদালতে তোলা হয়েছে।

উল্লেখ্য, ভোটের ফলাফলে রাজ্যে পালাবদলের পরপরই জেলায় জেলায় তৃণমূলের নেতা-কর্মীদের পর্দাফাঁস হচ্ছে। বিজেপি সরকার তৃণমূলের দুর্নীতি নিষ্পত্তি করতে পুরো অ্যাকশন মুডে। ইতিমধ্যেই কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে অনেক তৃণমূল নেতা-মন্ত্রী গ্রেফতার হয়েছেন। পাশাপাশি জোর করে জমি দখল, সরকারি প্রকল্পে কাটমানির অভিযোগে একাধিক নেতা গ্রেফতার হয়েছেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট হুঁশিয়ারি, কেউ ছাড় পাবে না, সবাইকে ধরা হবে। এরপরেই গ্রেফতার হলেন দুই তৃণমূল নেতা।

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?