বহু চেষ্টাতেও খোলেনি পণ্ডিতিয়ার ফ্ল্যাটের দরজা, সিল করল ইডি

সকাল থেকে বিভিন্ন ভাবে চেষ্টা করেও দরজা খুলতে না পেরে ওই ফ্ল্যাটটি সিল করে দেন ইডি আধিকারিকরা। ওই ফ্ল্যাটের মালিক স্মিতা ঝুনঝুনওয়ালা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অর্পিতা মুখোপাধ্যায় (ARPITA MUKHERJEE) যোগ সন্দেহে পণ্ডিতিয়ার ‘ফোর্ট ওয়েসিস’ আবাসনে মঙ্গলবার হানা দিয়েছিল ইডি (ED)। তবে ওই আবাসনের ফ্ল্যাটের দরজা বহু চেষ্টাতেও খুলতে পারেনি ইডি। সকাল থেকে বিভিন্ন ভাবে চেষ্টা করেও দরজা খুলতে না পেরে ওই ফ্ল্যাটটি সিল করে দেন ইডি আধিকারিকরা।

উল্লেখ্য, ওই ফ্ল্যাটের মালিক স্মিতা ঝুনঝুনওয়ালা। অর্পিতা মুখোপাধ্যায়ের নামে নথিভুক্ত নেই এই ফ্ল্যাট। তাই ভাঙা হয়নি ওই ফ্ল্যাটের দরজা। ইডি সূত্রে খবর, অনেক চেষ্টা করেও ফ্ল্যাটের মালিকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। পাওয়া যায়নি স্মিতাকে। তাই সিল করা হয়েছে। এই বিষয়ে জানানো হয়েছে, স্থানীয় থানাকেও জানিয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ৬ নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাট ব্যবহার করতেন অর্পিতা।

প্রসঙ্গত, বুধবার (আজ) প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (PARTHA CHATTERJEE) ও অর্পিতা মুখোপাধ্যায়কে আজ তোলা হবে আদালতে। শেষ হচ্ছে ইডি হেফাজতের মেয়াদ। সূত্রের খবর অনুযায়ী, আরও ৪ দিনের হেফাজতে পার্থ ও অর্পিতাকে চাইতে পারে ইডি। ইডির দাবি, ‘সব’ বলার ইঙ্গিত দিলেও কিছুই বলেননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL