দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিজিও কমপ্লেক্সে আজ অভিষেককে তলব ইডির

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুক্রবার হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এদিন সকাল ১১টায় ডায়মণ্ড হারবারের সাংসদকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি।

প্রসঙ্গত গত সোমবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তৃতা রাখার সময় দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, অভিষেককে আবার নোটিস ধরাতে পারে। সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আজকের সভায় অভিষেক খুব ভাল বক্তৃতা করেছে। এ বার হয়তো আজ অথবা কাল ওকে কোনও সংস্থা নোটিস ধরাবে।’ ওইদিন একই সমাবেশ মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আশঙ্কা প্রকাশ করেছিলেন ‘কিছু ঘটবে’ বলে। সোমবার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অভিষেক জানিয়েছিলেন,  মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সফল সভা করছে তৃণমূল। তাই এর পর ‘কিছু’ একটা ঘটবে।

উল্লেখ্য এর আগে কয়লা পাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের প্রেক্ষিতে দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরাও দিয়েছিলেন তিনি। সূত্রের খবর, অভিষেককে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লি থেকে ইডির একটি বিশেষ তদন্তকারী দল এসেছে কলকাতায়। তাঁরাই তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করবেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করার পাশাপাশি তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকেও তলব করে ইডি। মেনকাকে দিল্লিতে ইডির অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা। মেনকা আবেদন করেছিলেন, তাঁকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করার জন্য। অবশেষে আদালত মেনকার আবেদন গ্রহণ করে তাঁকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেয়। যদিও কবে মেনকাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তাঁকে কবে জেরা করবেন তা এখনও জানানো হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ, নজর তৃণমূলের

জায়গায়-জায়গায় EVM খারাপ, নওদায় বোমাবাজি, কী বার্তা CEO মনোজ আগরওয়ালের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ