দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মানিক ভট্টাচার্যকে আবার তলব ইডির, শুক্রবার সিজিও কমপ্লেক্সে দিতে হবে হাজিরা

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে ফের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই তলবের প্রেক্ষিতে শুক্রবার তাঁকে হাজিরা দিতে হবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে।

প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে নেমে এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মানিক ভট্টাচার্যকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছিল। গত বুধবার তাঁকে টানা ১৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। সেই জিজ্ঞাসাবাদের পর শুক্রবার আবার তাঁকে তলব করা হয়েছে। এদিনও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে। গত সপ্তাহে মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি উউদ্ধার করেছে ইডি। সেদিন উদ্ধার হওয়া নথিতে প্রাপ্ত তথ্যের বিষয়ে জানতে বুধবার মানিক ভট্টকাচার্যকে তলব করেন গোয়েন্দারা। সেদিন ওই নথির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

শুক্রবার আবার তাঁকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গিয়েছে। তাঁর কতগুলি ফ্ল্যাট রয়েছে, সে সব সম্পত্তির টাকা কোথা থেকে এল, তা নিয়ে আগেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে মানিক ভট্টাচার্যকে। তাঁর সম্পত্তির হিসেব আদালতেও জমা দিতে হয়েছে মানিক ভট্টাচার্যকে। উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছেন ইডির তদন্তকারীরা। তিনি বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন। গ্রেফতার করা হয়েছে পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে। ইতিমধ্যে অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাটে হানা দিয়ে ইডির গোয়েন্দারা প্রায় ৫০ কোটি টাকা-সহ, বিপুল পরিমাণ সোনা ও বিদেশী মুদ্রা বাজেয়াপ্ত করেছেন। তার মাঝে আবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে ইডির তলব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Published by:

Share Link:

More Releted News:

‘আগে ভোট, তারপর জলপান,’ বার্তা শাহের! মহিলা ও যুবদের বেশি করে ভোট দেওয়ার আর্জি মোদির

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ