স্কুল নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতার একাধিক জায়গায় ইডি তল্লাশি

একাধিক জায়গায় তল্লাশি চালানোর মধ্যে আপাতত ২ টি আবাসনের কথা জানা গিয়েছে। মাদুরদহের ‘ওম ভিলা’ এবং পণ্ডিতিয়া রোডের ‘ফোর্ট ওয়েসিস’।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলে নিয়োগ দুর্নীতিতে বিপুল টাকার লেনদেন হয়েছে, এমনটাই দাবি করেছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, মোট ১২০ কোটি টাকা জমা করা হয়েছে ‘নিয়োগ দুর্নীতি চক্র’ চালিয়ে। মঙ্গলবার কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি (ED)।

একাধিক জায়গায় তল্লাশি চালানোর মধ্যে আপাতত ২ টি আবাসনের কথা জানা গিয়েছে। জানা গিয়েছে অর্পিতার একটি নেল আর্ট পার্লারেও চলছে তল্লাশি।  মাদুরদহের ‘ওম ভিলা’ এবং পণ্ডিতিয়া রোডের ‘ফোর্ট ওয়েসিস’। সূত্রের খবর, পণ্ডিতিয়া রোডের ‘ফোর্ট ওয়েসিস’ আবাসনের একটি ফ্ল্যাট অর্পিতা ব্যবহার করতেন। তবে ওই ফ্ল্যাট অর্পিতার নামে নয়। সূত্রের, খবর তল্লাশি চালান হচ্ছে কলকাতার ৬ টি জায়গায়। 

এদিন সকালে ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজ্যের রাজধানীর একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। অন্যদিকে, ফের ৪৮ ঘণ্টা অন্তর পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিক্যাল চেকআপ হয় জোকা ইএসআই হাসপাতালে। এদিন স্বাস্থ্য পরীক্ষা করতে অর্পিতাকে নিয়ে যাওয়ার আগে অর্পিতা দাবি করেন, টাকা তাঁর নয়। তাঁর অজান্তে ও অনুপস্থিতিতে ফ্ল্যাটে রাখা হত টাকা। অন্যদিকে, স্বাস্থ্য পরীক্ষা করে বেরানোর পরে হাসপাতাল চত্বরে পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছুঁড়ে মারেন এক ভদ্রমহিলা। মঙ্গলবার ইডির দাবি, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া কালো ডায়েরি সহ ৩ টি ডায়েরি থেকে পাওয়া গিয়েছে টাকা লেনদেনের তথ্য।

তল্লাশি চালানো হচ্ছে, অর্পিতার নেল- আর্ট পার্লারেও। ইডি সূত্রে খবর, তালা খোলার জন্য আনানো হয়েছে চাবিওয়ালা এবং পার্লারের কাচের দরজার লক খোলার জন্য ডাকা হয়েছে লোহা কাটার জন্য কর্মীকে। 

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের