পার্থকে ১৪ ও অর্পিতাকে ১২ দিনের হেফাজতে চাইল ইডি

ইডির পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, সিজিও কমপ্লেক্সেই চিকিৎসা হবে তাঁর। মানে, আজ রাতেই তাঁকে নিয়ে আসা হতে পারে কলকাতায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অর্পিতা মুখোপাধ্যায়ের (ARPITA MUKHERJEE) ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা ৯০ লক্ষ নগদ, ৭৬ লক্ষ টাকার গয়না উদ্ধারের পর অর্পিতার ১ দিনের ইডি হেফাজত হয়েছিল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (PARTHA CHATTERJEE) ২ দিনের ইডি হেফাজত হয়েছিল। এরপর ফের আদালতে উপস্থিত করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে। ভুবনেশ্বর থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ইডির পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিন এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ১২ দিনের হেফাজত নেওয়ার আবেদন জানানো হয়। তবে শুনানি শেষে রায়দান স্থগিত।

 গতকাল তাঁকে আদালত থেকে ইডি দফতর সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় কনভয়ে দুর্ঘটনা হয়েছিল। ধাক্কা মেরেছিল বাইরের ১ টি গাড়ি। তবে এই ঘটনায় কেউ আহত হননি। উল্লেখ্য, প্রথম গাড়িটিই ছিল অর্পিতার। এদিন আদালতে আনার সময় অর্পিতার গাড়ি রাখা হয়েছিল কনভয়ের মাঝে। গাড়ির সংখ্যা আগের দিনের চেয়ে ছিল বেশি। গাড়ির স্পিড ছিল অনেকটাই কম। আদালতে হাজির করার আগে অর্পিতার স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। অর্পিতার আইনজীবীর দাবি, গতকাল দুর্ঘটনা হয় ইডির গাড়ির চালকের হঠাৎ ব্রেক কষার কারণে। তারপর ৬ ঘণ্টা তাঁর চিকিৎসা হয়নি বলেও দাবি করা হয়। এই ঘটনা যাতে আর না হয়, সেই আবেদন জানান অর্পিতার আইনজীবী। তাঁর আরও দাবি, সোমবারে তাঁর জামিনের আবেদন পেশ করা হয়নি। প্রসঙ্গত, প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদন পেশ করা হয়েছিল এদিন।

 ইডির পক্ষ থেকে অর্পিতার ১২ দিনের হেফাজতের আবেদন জানানো হয়। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। বলা হয়, ২ দিন হাসপাতালে ছিলেন পার্থ। অন্যদিকে পার্থের আইনজীবী বলেন, ২৪ ঘণ্টার বেশি সময় তাঁর মক্কেলের বাড়িতে ছিলেন ইডি। তারপর ২ দিনের হেফাজত। হিসেব মত তাঁর ৩ দিনের হেফাজত হয়েছে। আরও প্রশ্ন তোলা হয়, পার্থকে শমন পাঠানো হলে তিনি গিয়েছিলেন। ইডি তদন্ত করছিল। পুরো বিষয়টি হাইকোর্ট দেখছিল। সেখানে গ্রেফতারের কথা বলা হয়নি। এমনকি বিনা নোটিশে তাঁর বাড়িতে অভিযানও চলেছে। তবে গ্রেফতার কেন? আরও বলা হয়, তাঁর পরিচিত অর্পিতা কিন্তু পরিচিতের বাড়িতে টাকা পাওয়া গেলে তাতে তাঁর অপরাধ কোথায়?

পাল্টা ইডির পক্ষ থেকেও বলা হয়, পার্থ ও অর্পিতার যৌথ সম্পত্তি রয়েছে। আরও দাবি, অর্পিতার জন্যই গতকাল কনভয়ে হামলা হয় একটি কালো গাড়ির। ইডির দাবি, আসল উদ্দেশ্য ছিল ইডি আধিকারিকদের ওপর হামলা। এমনকি ভুবনেশ্বর এইমসের রিপোর্ট পেশ করে দাবি করা হয়, পার্থ চট্টোপাধ্যায় সম্পূর্ণ সুস্থ।  এডির পক্ষ থেকে আরও বলা হয়, উদ্ধার হয়েছে যা তাঁর বাইরেও ১০০ কোটি টাকা আছে। তা উদ্ধার করতে হবে। দাবি, প্রাথমিক- এসএসসি- গ্রুপ ডি নিয়োগের তথ্য পাওয়া গিয়েছে। অভিযোগ, এসএসকেএমে থাকাকালীন ‘ডন’- এর মত ব্যবহার করেছেন মন্ত্রী। হুমকি দিয়ে বলেছেন, এটা তাঁদের হাসপাতাল। যা চাইবেন তাই হবে। তাঁর ‘আচরণ’-এর ভিডিও প্রয়োজনে পেশ করা হবে বলেও দাবি ইডির আইনজীবীর। উল্লেখ্য, এইমস জানিয়েছে বাড়িতেও চিকিৎসা সম্ভব পার্থের, খেতে হবে ওষুধ। ইডির পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, সিজিও কমপ্লেক্সেই চিকিৎসা হবে তাঁর। মানে, আজ রাতেই তাঁকে নিয়ে আসা হতে পারে কলকাতায়।

আলিপুর আদালতে ডিমের হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে চড়লেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন