শেষ হচ্ছে ইডি হেফাজতের মেয়াদ, মঙ্গলবার মানিককে তোলা হবে আদালতে

মানিক ভট্টাচার্যের ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার। এদিনই মানিক ভট্টাচার্যকে আদালতে তুলতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার। এদিনই মানিক ভট্টাচার্যকে আদালতে তুলতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার আদালত কী নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি। ইডি সূত্রের খবর, মঙ্গলবার আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে মানিকের জামিনের বিরোধিতা করা হবে। ইতিমধ্যে মানিককে জেরা করে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তদন্তের অগ্রগতির কথা আদালতে তুলে ধরবে কেন্দ্রীয় ইডি।

উল্লেখ্য নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইডির (ED) আতসকাচের তলায় চলে আসেন মানিক ভট্টাচার্যের পাশাপাশি তাঁর ছেলে শৌভিক ভট্টাচার্যও। শৌভিকের নামে একটি কনসালটেন্সি ফার্ম রয়েছে বলে জানতে পারেন ইডি আধিকারিকরা। সেই ফার্মের অ্যাকাউন্ট থেকে ২ কোটি ৬৪ লাখ টাকা মিলেছে আগেই। ইডির দাবি, ওই সংস্থার সঙ্গে ‘বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজেস অ্যাসোসিয়েশন’-এর চুক্তি হয় প্রযুক্তিগত উন্নয়নের জন্য। সেই মতো ৫৩০টি বিএ বিএড এবং বিএসসি বিএড কলেজ ৫০ হাজার টাকা করে পাঠায় ওই কোম্পানির অ্যাকাউন্টে। প্রতিটি কলেজ এই টাকা জমা দিলেও কোনও পরিষেবা দেওয়া হয়নি বলে দাবি ইডি আধিকারিকদের।

প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) গ্রেফতার করার পর গত ১১ অক্টোবর ব্যাঙ্কশাল আদালতে তুললে বিচারক তাঁকে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। ২৫ অক্টবর মঙ্গলবার সেই মেয়াদ শেষ হচ্ছে। এই মামলায় তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকেও।

 

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ধাক্কা মানিক ভট্টাচার্যের, হেফাজতে থাকতে হবে অপসারিত পর্ষদ সভাপতিকে

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের