মমতার চেষ্টায় জট কাটিয়ে রেড রোডেই ঈদের নমাজ

Share:

নিজস্ব প্রতিনিধি : ঈদ-উল আযহা উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (৭ জুন) ‘এক্স’ হ্যান্ডেলে বাংলা এবং উর্দু দুই ভাষাতেই শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক! ঈদ-উল আযহা উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা।’ প্রতি বছরের মতো এই বছরও ঈদ-উল আযহা উপলক্ষে কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হল নমাজ। চলতি বছর রেড রোডে নমাজ পড়া নিয়ে জট তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে জট কাটিয়ে অবশেষে নমাজ পড়া হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ রেড রোডে নমাজ আদায় করেন কলকাতার ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে কলকাতার রেড রোড অর্থাৎ ইন্দিরা গান্ধি সরণিতে দুই ঈদের নমাজের আয়োজন করা হয়। সামগ্রিকভাবে এই বিষয়টি পরিচালনা করে কলকাতা খিলাফত কমিটি। এবার প্রাথমিকভাবে জট তৈরি হলেও তা মমতার হস্তক্ষেপে কেটে যায়।

ঈদের দিন রাজ্যের সবচেয়ে বড় জামাত দীর্ঘদিন ধরেই হয়ে আসছে রেড রোডে। কিন্তু এবার সেই জমায়েত হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। রেড রোডে কোনও জমায়েত করতে হলে সেনার অনুমতি প্রয়োজন হয়। কিন্তু এবারে সেনার তরফে জমায়েতের অনুমতি বাতিল করা হয়েছিল। নামাজের আয়োজক খিলাফত কমিটিকে সেনার পক্ষ থেকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু বিষয়টি জানতে পেরে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠক থেকেই সেনার সঙ্গে যোগাযোগ করা হয়। মুখ্যমন্ত্রীর উদ্যোগে কেটেছে জট। জট কাটার পর শনিবার নির্ধারিত সময়ে নামাজ পড়া হয়। হাজির ছিলেন বহু সংখ্যালঘু সম্প্রদায়।

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট ক্ষতিগ্রস্ত

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান যাঁরা লিখবে, তাঁদের যেন পুলিশ সুস্থ না রাখে’, হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত