রেড রোড অতীত! নতুন রীতি মেনে ব্রিগেড ময়দানে ঈদে নমাজ পাঠ করলেন সংখ্যালঘুরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ঈদের দিন ভিন্ন ছবি দেখা গেল শহরের রাস্তায়। বেশ কয়েক দশক পরে ঈদের নমাজ সরেছে রেড রোড থেকে। এদিন নমাজ হয়েছে ব্রিগেড ময়দানে। বাংলায় নতুন সরকার গঠনের পর থেকেই একাধিক প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক ও সামাজিক চর্চা। সেই আবহেই নিয়ম মেনে কলকাতার রেড রোডের বদলে নমাজ পড়া হয়েছে ব্রিগেড ময়দানে।

প্রশাসনের যুক্তি ছিল, রেড রোডে নমাজের কারণে দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ রাখতে হয়, যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে এবং শহরের ট্রাফিক ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়ে। তাই এবার ঈদের নমাজের জন্য নির্ধারণ করা হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। প্রশাসনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সেখানে নমাজের আয়োজন করা হবে। সেইমতো এদিন সকালে পবিত্র নমাজ অনুষ্ঠিত হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ভোর থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন। নমাজে অংশ নিতে হাজির হন হাজার হাজার মানুষ। ধর্মীয় আবেগ, উৎসবের আনন্দ এবং শান্তির বার্তায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে ছিল কড়া নজরদারি। পুরো ব্রিগেড ময়দান এবং সংলগ্ন এলাকাকে কার্যত পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী, র‌্যাফ, কুইক রেসপন্স টিম এবং সাদা পোশাকের পুলিশকর্মী। প্রশাসনের তরফে জানানো হয়, কোনও ধরনের সাম্প্রদায়িক উস্কানি বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে।

আরও পড়ুন-ঈদের দিন বন্দিদের জন্য এলাহি ভোজ, থাকছে পোলাও-আস্ত মুরগির রোস্ট ….

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের প্রবেশপথে বসানো হয়েছে একাধিক চেকিং পয়েন্ট। ড্রোন ক্যামেরার মাধ্যমে গোটা এলাকা পর্যবেক্ষণ করা হয় বলে প্রশাসন সূত্রে খবর। পাশাপাশি কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজরদারি চালান।

নমাজ শেষে শান্তি ও সম্প্রীতির বার্তা দেন ইমামরা। দেশের শান্তি, রাজ্যের উন্নতি এবং সকল মানুষের মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। বহু মানুষ সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তাঁদের মতে, শহরের যানজট কমাতে এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখতে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। সকাল থেকে নমাজ ঘিরে ব্রিগেড এলাকায় ছিল উৎসবের আবহ। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়।

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলা?

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

আদিবাসীদের কাঁধে চেপে এলাকা পরিক্রমার পর দুর্গার বিসর্জন, কোথায় ঘটে এমন ঘটনা?

চোখে জ্বালা কিংবা চুলকানি হলেই নিজের মতো আই ড্রপ ব্যবহার করছেন? সাবধান!

শনির কৃপায় ৮৩ দিন ৫ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

পিতৃপক্ষে দান করুন ৭ জিনিস, ভাগ্য চমকাবে, সংসারে উপচে পড়বে ধন-সম্পত্তি

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন