এই মুহূর্তে

ইলিয়ট রোড এলাকার ফুটপাথ থেকে উদ্ধার শিক্ষকের মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি: ফের শহরে উদ্ধার মৃতদেহ। এবার শিক্ষকের মৃতদেহ উদ্ধার করা হল ইলিয়ট রোড এলাকা থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই শিক্ষক ইলিয়ট রোড এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। দু’দিন আগেই কাঁকুলিয়া রোডে শেক্সপিয়ার সরণি এলাকায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়। তারপরেই ফের আরও এক মৃত্যু শহর কলকাতায়। ঘটনার তদন্ত শুরু করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ১০০ নম্বরে ডায়াল করে এক ব্যক্তি ফোন করেন ইলিয়ট রোডের এক তিনতলা বাড়ির নীচে ওই শিক্ষকের দেহ পড়ে রয়েছে। জনৈক ব্যক্তির ফোন পেয়েই ঘটনাস্থলে গিয়ে শিক্ষকের অচৈতন্য দেহ উদ্ধার করে পুলিশ। যিনি থানায় ফোন করেছিলেন সেই ব্যক্তি ওই ফুটপাথের পাশেই তিনতলা বাড়িতে থাকেন বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন এক শিক্ষক। দেরী না করে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এরপরই পার্কস্ট্রিট থানার পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, মৃত শিক্ষকের নাম ক্রিস্টোফার অ্যালেন। তিনি কলকাতা সেন্ট থমাস স্কুলের শিক্ষক। একাই ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। কিন্তু কীভাবে এই মৃত্যু হল তা খতিয়ে দেখছে পার্কস্ট্রিট থানার পুলিশ। ইলিয়ট রোড এলাকা যথেষ্ট অভিজাত এলাকা। সেখানে এইধরনের ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলায় ৭ থেকে ৮ দফায় নির্বাচন করার সময় নেই, জানিয়ে দিল কমিশন

নির্বাচন কমিশন বোবা-কালা, পুরোটা তুঘলকি কারবার চলছে ,মন্তব্য ফিরহাদের

সরস্বতী পুজার দিন সকাল ও সন্ধ্যায় অনুভব হবে শীত, বেলা বাড়লেই বাড়বে উষ্ণতা

সুখবর! নির্বাচনের আগে বেতন বাড়ছে প্রধান শিক্ষকদের, তালিকা চাইল শিক্ষা দফতর

গ্রাহকদের জোর ধাক্কা দিল স্টেট ব্যাঙ্ক, বিনা পয়সায় আর মিলবে না এই পরিষেবা

‘তাঁর স্নেহ পাওয়ার দুর্লভ সৌভাগ্য হয়েছিল’, সুচিত্রা সেনের প্রয়াণ দিবসে আবেগঘন বার্তা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ