শত্রু সম্পত্তি আইনে বাংলায় পাকিস্তান ও চিনা নাগরিকদের ৫৩৬ সম্পত্তির দখল, জানাল শাহি মন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি: শত্রু সম্পত্তি আইনে পশ্চিমবঙ্গ থেকে ৫৩৬ টি বিদেশি নাগরিকদের সম্পত্তি দখল নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে ৪ হাজার ৩৭৬ জনের সম্পত্তি রয়েছে। এর মধ্যে পাকিস্তানের নাগরিকদের সম্পত্তির সংখ্যা ৪৩২০। চীনের নাগরিকদের সম্পত্তির পরিমাণ ৫৬। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পাকিস্তান ও চীনা নাগরিকদের ৫৩৬ টি সম্পত্তি শত্রু সম্পত্তি আইনে এই সম্পত্তি বঙ্গতে দখল নিয়েছে। রাজ্যসভায় পশ্চিমবঙ্গে শত্রু আইনে সম্পত্তির পরিমাণ কত সাংসদ শমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, গত তিন বছরে বঙ্গে পাকিস্তান ও চীনের নাগরিকরদের একাধিক শত্রু সম্পত্তি বিক্রি না করে ভাড়া বাবদ রেভিনিউ আদায় করা হয়েছে। কলকাতার উপকণ্ঠে বিবাদিবাগ, শেক্সপিয়ার সরণী এবং ট্যাংরা এইসব এলাকায় একাধিক সম্পত্তির সন্ধান মিলেছে।

এইসব সম্পত্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দখল নিয়েছে।ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজ্যসভায় পেশ করা এক প্রতিবেদনে পশ্চিমবঙ্গে থাকা “শত্রু সম্পত্তি” সম্পর্কিত তথ্য তুলে ধরা হয়েছে। এসব সম্পত্তি পাকিস্তানি ও চীনা নাগরিকদের । পশ্চিমবঙ্গে মোট ৪,৩৭৬টি শত্রুদের সম্পত্তি রয়েছে।যার মধ্যে ৪,৩২০টি পাকিস্তানি এবং ৫৬টি চীনা নাগরিকদের। মুর্শিদাবাদে সবচেয়ে বেশি শত্রু সম্পত্তি রয়েছে ১,৭২৮টি।গত তিন বছরে কোনো শত্রু সম্পত্তি বিক্রি করা হয়নি।তবে প্রায় ৬৯.৭২ লক্ষ টাকার সম্পত্তি ভাড়ার মাধ্যমে আয় হয়েছে। ৫৩৬টি সম্পত্তি দখল হয়ে রয়েছে। এদের পুনরুদ্ধারে ৪৯টি উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়েছে। কলকাতার বিখ্যাত এলাকাগুলিতে যেমন শেক্সপিয়ার সরণি ও ট্যাংরাতে শত্রু সম্পত্তি রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, এসব সম্পত্তি ই-নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। তার থেকে রেভিনিউ আয় হবে।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ীপশ্চিমবঙ্গে ৪,৩৭৬টি শত্রু সম্পত্তির মধ্যে মুর্শিদাবাদে সর্বাধিক সম্পত্তি রয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোট ৪,৩৭৬টি শত্রু সম্পত্তি রয়েছে। পাকিস্তানি নাগরিকদের রেখে যাওয়া ৪,৩২০টি এবং চীনা নাগরিকদের রেখে যাওয়া ৫৬টি সম্পত্তি এখন সরকারের অধীনে।

অন্যদিকে কলকাতায় ৯০টি শত্রু সম্পত্তি চিহ্নিত হয়েছে। শেক্সপিয়ার সরণি ও ট্যাংরা অঞ্চলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সম্পত্তি অবস্থিত।গত তিন বছরে এসব সম্পত্তি বিক্রি করা হয়নি। স্রেফ দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শত্রু সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য জেলা প্রশাসক ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলি সক্রিয়ভাবে কাজ করছে। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শত্রু দেশের নাগরিকদের যে সম্পত্তির পরিসংখ্যান পাওয়া গিয়েছে, তা হল——-আলিপুরদুয়ার ১০০টি পাকিস্তান নাগরিকের সম্পত্তি, বীরভূমের ৪২৭ টি পাকিস্তান নাগরিকের সম্পত্তি।, পশ্চিম বর্ধমানের ১টি, পূর্ব বর্ধমানে ৬২৫টি, কোচবিহারের ৭১১ টি, হাওড়াতে ১টি, হুগলিতে ৩৮টি , জলপাইগুড়িতে ৩৯১ টি, কলকাতাতে ৭১ টি, দক্ষিণ ২৪ পরগনা ২৩ টি, মালদায় ৫৩ টি, মুর্শিদাবাদের ১৭২৮ টি, নদিয়াতে ৮৮ টি, পশ্চিম মেদিনীপুরে ১৮ টি, পূর্ব মেদিনীপুরে ৬টি, দক্ষিণ দিনাজপুরে ২১ টি ও উত্তর দিনাজপুরে ১৮টি পাকিস্তানি নাগরিকদের সম্পত্তি চিহ্নিত হয়েছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের