এন্টালিতে ট্যাক্সি থেকে ২ কোটি টাকা লুটের মিথ্যে গল্প ফেঁদে সংস্থার ৩ কর্মী সহ গ্রেফতার ৫

Share:

নিজস্ব প্রতিনিধি: এন্টালিতে ট্যাক্সি থেকে টাকা লুটের ঘটনায় গ্রেফতার হল সংস্থারই তিন কর্মী। ধৃতরা মিথ্যে গল্প ফেঁদে ট্যাক্সিতে উঠে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল। চলন্ত ট্যাক্সি থামিয়ে দুজন দুষ্কৃতী উঠে সোমবার এস এন ব্যানার্জি রোডের অফিস থেকে দুটি টাকা ভর্তি ব্যাগ লুঠ করে নিয়ে যায় বলে অভিযোগ হয়। ওই দুটি ব্যাগে ছিল মোট ২ কোটি ৬৬ লক্ষ টাকা। ওই টাকা বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার ছিল। এই টাকা যে দুজন দুষ্কৃতী লুট করেছিল তাদেরকেও গ্রেফতার করেছে পুলিশ। ওই সংস্থার কর্মীরা অভিযোগ করেছিল ফিলিপস মোড়ের কাছে পৌঁছতে ওই ট্যাক্সি (Taxi)থামিয়ে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেখানে উঠে ট্যাক্সিটিকে কামারডাঙ্গা(Kamardanga) এলাকায় একটি নির্জন গলিতে নিয়ে গিয়ে ওই টাকা লুট করে পালিয়ে গিয়েছিল। এই অভিযোগ পাওয়ার পর এন্টালি থানার পুলিশ কর্মীরা তদন্তের নামে।

অভিযোগকারীদের বক্তব্য যাচাই করা শুরু হয়। যে জায়গায় এই অপরাধ ঘটে সেই এলাকার আশেপাশের সমস্ত সিসিটিভির(CCTV) ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। সেখানে অভিযোগ কারীদের বক্তব্যে অসংগতি ধরা পড়ার পর ওই সংস্থার তিন কর্মী অর্থাৎ অভিযোগকারীদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে ঋজু নামে ওই সংস্থার একজন কর্মী আছেন। সে মাঝে মধ্যেই ওই অফিস থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যেতেন। কিন্তু সোমবার তিনি যান নি। তবে যারা টাকা নিয়ে গিয়েছিল সেই টাকা যে ব্যাংকে যাচ্ছে এই খবর ঋজু পৌঁছে দিয়েছিল দুষ্কৃতীদের। আরেকজন যিনি গ্রেফতার হয়েছে সেই সন্দীপ তারই আত্মীয় বলে জানতে পেরেছে তদন্তকারীরা সরফরাজ নামে আরও এক যুবক গ্রেপ্তার হয়েছে তবে সন্দীপ ও সরফরাজের ভূমিকা হবে এই টাকা হাতিয়ে নেওয়ার পেছনে ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। তবে তাদের ও এই ঘটনার পেছনে হাত রয়েছে বলে মনে করছে এন্টালি থানা। পুলিশের দাবি এরা এই বিপুল পরিমাণ টাকা নিজেদের মধ্যে এই ধরনের লুট হয়েছে বলে ভাগ বাটোয়া করে নেওয়ার পরিকল্পনা করেছিল।

একের সঙ্গে অপরের পরিকল্পনা কিভাবে হয়েছিল এবং কিভাবে যোগসূত্র গড়ে উঠেছিল ও গিয়ে ট্যাক্সিতে ঘটনা ঘটেছে সেই ট্যাক্সি চালককেও জেরা করছে এন্টালি থানা(Entally P.S.)। অভিযোগ কারীদের বয়ান শুনে মেন্টালি থানার পুলিশ কর্মীদের সন্দেহ হয়। একই সঙ্গে তদন্তের নামে লাল বাজারের গোয়েন্দা অফিসাররা। এরপরই একটি সূত্রের সঙ্গে অপর সূত্র মেলাতে গিয়ে সেখানে বিস্তর ফারাক তদন্তকারী অফিসাররা দেখতে পান। মঙ্গলবার সকাল থেকে অভিযোগ কারীদের একে একে ডেকে জিজ্ঞাসাবাদ করতেই সত্য ঘটনা সামনে আসে। ট্যাক্সিতে উঠে টাকা লুট করে নিয়ে যাওয়া দুই দুষ্কৃতিসহ ওই সংস্কার তিন কর্মী একে একে গ্রেফতার হয়।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির