এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার দরুন বিপর্যস্ত হয় মেট্রো চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্মব্যস্ত সপ্তাহের প্রথম দিনের সন্ধ্যায় ফের মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষে মেট্রো চলাচল পরিষেবা বিপর্যস্ত। ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে হেয়ার স্ট্রীট থানার(Hare Street P.S.) পুলিশ অফিসাররা। দমকল কেউ খবর পাঠানো হয়েছে।মেট্রোরেল(Metro Rail) সূত্রে জানা গিয়েছে, এই আত্মহত্যার দরুন ময়দান থেকে সেন্ট্রাল পর্যন্ত পরিষেবা বন্ধ রয়েছে। সোমবার সন্ধ্যে ৭টা বেজে ৫৬ মিনিট নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে(Esplande Metro Station) এক ব্যক্তি চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন। ওই ব্যক্তিকে উদ্ধার করতে মেট্রোর তৃতীয় লাইনে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হয়।জানা গেছে ওই ব্যক্তি চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার পর তার দেহের উপর দিয়ে মেট্রো তিনটি বগির চাকা চলে যায়।

ময়দান থেকে কবি সুভাষ এবং সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা চালু রাখা হয়েছে তবে সম্পূর্ণ পথে মেট্রো না চলায় বাড়ি ফেরত অফিস-যাত্রীদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, জানুয়ারি মাসে কবি নজরুল স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। পরে তাকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

বারবার কলকাতায় মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর ফলে জাতিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে চিন্তিত মেট্রো কর্তৃপক্ষ। কালীঘাট স্টেশনে(Kalighat Station) এই ধরনের আত্মহত্যার ঘটনা ঢুকতে প্লাটফর্মে পাকাপোক্তভাবে কিছু গার্ড রেল বসানো হয়েছে। কিন্তু নিত্য যাত্রীদের একাংশের বক্তব্য দুটি গার্ডরেলের মধ্যে যা ব্যবধান তাতে আত্মহত্যা আটকানো সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের