ভুয়ো ভোটারের অভিযোগে ভবানীপুরে বিজেপি-তৃণমূলের মধ্যে বচসা

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী দুপুর ১টা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়েছে ৩৫.৯৭ শতাংশ

Share:

 

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে রাজ্যের তিন কেন্দ্রে। ভবানীপুরে উপনির্বাচন ও মুর্শিদাবাদের দুই কেন্দ্রে সাধারণ নির্বাচন। সেভাবে অশান্তি বা গণ্ডগোলের খবর পাওয়া যায়নি। সকাল থেকেই রাজনৈতিক সমঝোতা কিংবা সৌজন্যতার ছবি দেখা গিয়েছে। বেলা বাড়তেই অশান্তির খবর পাওয়া গিয়েছে ভবানীপুর কেন্দ্রে। এমনিতেই ভবানীপুর উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে। গোটা দেশের নজর রয়েছে এই কেন্দ্রকে নিয়ে। তাই বাড়তি সতর্কতা পালন করছে কমিশন। এর মাঝেই ভবানীপুর কেন্দ্রে ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে বলে অভিযোগ।

ভবানীপুর কেন্দ্রের খালসা হাইস্কুলে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল বচসা বেঁধে যায়। বুথে ভুয়ো ভোটার রয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি। অস্বীকার করে তৃণমূল। এই নিয়ে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল কেন্দ্রীয় বাহিনী। বিজেপির দাবিকে মান্যতা দেয়নি কমিশন। সকাল থেকেই একাধিক মিথ্যা অভিযোগ করেছে বিজেপি। কখনও বুথ জ্যাম কিংবা রিগিং-এর ‘মিথ্যা’ তত্ব খাড়া করেছে বিজেপি। কিন্তু বিজেপির কোনও বক্তব্যই শুনতে চায়নি কমিশন। ১৫১, ১৬০, ১৬২, ১৭২ নম্বর বুথে রিগিংয়ের অভিযোগ করে গেরুয়া শিবির। বিজেপির অভিযোগের কোনও সত্যতা নেই, জানিয়ে দেয় নির্বাচন কমিশন। এই বিষয়ে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘ওরা জানে না, ভবানীপুরে রিগিং হয় না।’

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী দুপুর ১টা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়েছে ৩৫.৯৭ শতাংশ। স্বাভাবিক ভাবেই শহুরে এলাকায় বিশেষ করে কলকাতায় ভোটদানের হার কম থাকে।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে