উল্টোডাঙা উড়ালপুলে ফাটল, ছড়াল আতঙ্ক

উল্টোডাঙা উড়ালপুলে ফাটল ঘিরে চাঞ্চল্য। ইএম বাইপাস থেকে লেকটাউন যাওয়ার দিকে শহরের এই গুরুত্বপূর্ণ উড়ালপুলে ফাটল চোখে পড়ে স্থানীয়দের।

Share:

নিজস্ব প্রতিনিধি: উড়ালপুলে ফাটল ঘিরে চাঞ্চল্য ছড়াল মহানগরে। উল্টোডাঙা উড়ালপুলে ফাটল ঘিরে চাঞ্চল্য। ইএম বাইপাস থেকে লেকটাউন যাওয়ার দিকে শহরের এই গুরুত্বপূর্ণ উড়ালপুলে ফাটল চোখে পড়ে স্থানীয়দের। স্থানীয় কয়েকজন ব্যক্তি দেখতে পান উড়ালপুল থেকে নামার দিকে সংযোগস্থলের একটি পিলারে ফাটল ধরেছে।

স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরেই উড়ালপুলের পিলারে ওই ফাটল দেখতে পান তাঁরা। বুধবার সকালে ওই ফাটল ধরার খবর ছড়িয়ে পড়তে ভিড় করেন স্থানীয়রা। শহরের গুরুত্বপূর্ণ উড়ালপুলে ফাটলের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, ২০১৯ সালে এই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। ২০২১ সালে উড়ালপুলে কাজও করেন ইঞ্জিনিয়াররা। এদিন ফাটল দেখা যাওয়ার পর স্থানীয় এক ব্যক্তি জানান, ‘আমরা অনেক দিন ধরে এই ফাটল দেখতে পাচ্ছি। খুবই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। আমরা প্রতিদিন যাতায়াত করি।’ স্থানীয় আরেক ব্যক্তির দাবি, ‘দেখে বোঝা যাচ্ছে, পুরো ব্রিজটা বসে যাচ্ছে।’

২০১৯ সালে উড়ালপুল বন্ধ করে সেটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। তারপরও ফের ফাটল ধরায় ক্ষুব্ধ এলাকার মানুষজন। ম্যাকিন টস বার্ন নামে একটি সংস্থা ২০১০ সালে এই উড়ালপুল নির্মাণ করেছিল। এরপর ২০২১ সালে ১৮ নভেম্বর এই উড়ালপুলে বেশ কিছু কাজ হয়। বেশ কয়েকদিন যান চলাচল বন্ধ রেখে কাজ করেছিল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির ইঞ্জিনিয়াররা। সেই সময়ে উড়ালপুলের স্বাস্থ্য দুর্বল থাকায় চারটি অস্থায়ী লোহার পিলার বসানো হয়েছিল। কিন্তু সেই পিলার বসিয়েও রোখা যায়নি ফাটল। লেকটাউনের দিকে নামার ঠিক ১০০ মিটার আগেই পিলারের দু দিকে ফাটল ধরা পড়ায় আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?