সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে ৪টি ইঞ্জিন, বজবজ শাখায় ব্যহত পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্তোষপুর রেল স্টেশনে বিধ্বংসী আগুন। রেলস্টেশন লাগোয়া দোকানে আগুনের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে সন্তোষপুর রেল স্টেশনের এক নম্বর প্লাটফর্ম লাগোয়া কয়েকটি দোকানে আচমকাই আগুন লেগে যায়। স্টেশন লাগোয়া একাধিক দোকান ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে। শিয়ালদা বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। দমকলের ৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সন্তোষপুর রেলস্টেশন এর এক নম্বর প্লাটফর্ম যাবয়া কয়েকটি দোকানে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দ্রুত স্থানীয়রা খবর দেয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। দমকলে খবর দেওয়ার আগে নিজেরাই তৎপর হয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রথমে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরে আরও দুটি ইঞ্জিন এসে পৌঁছায়। চারটি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

সন্তোষপুর প্লাটফর্ম এর কাছাকাছি কিছু ঝুপড়ি দোকান রয়েছে। স্থানীয়দের ধারণা, সেখানেই কোথাও দাহ্য বস্তু মজুত থাকতে পারে। শর্টসার্কিটের থেকে আগুন লাগার ঘটনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে দমকলের পক্ষ থেকে আগুন লাগার কারণ নিয়ে এখনো কিছু জানানো হয়নি। সন্তোষপুর স্টেশন লাগোয়া এলাকায় আগুন লাগার কারণে শিয়ালদা বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। একাধিক স্টেশনে ট্রেন আটকেও রয়েছে। অফিস টাইমে এরকম পরিষেবা ব্যাহত হওয়ার কারণে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে।

রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের

ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জের, মর্মান্তিক পরিণতি তরুণীর!

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

কন্যা সন্তানের জন্ম দিল ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

দুবাইয়ে ঘুরতে গেলেই মিলবে ৭৫ হাজার টাকা, পর্যটক টানতে মাস্টারস্ট্রোক

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, উদ্ধার নগদ টাকা ও সোনা, মোট মূল্য প্রায় ৫০ কোটি

৬ অগস্ট ভারতে লঞ্চ হচ্ছে Redmi Note 17, থাকছে ৮০০০mAh ব্যাটারি

গ্রেফতার টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল, বাড়ি থেকে উদ্ধার সাড়ে ২৮ কোটি টাকা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, ১০০ মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জিতলেন দিলীপ গাভিত

নেই আধুনিক সরঞ্জাম, প্রতিযোগিতার বাজারে লুপ্ত হওয়ার পথে ‘মুন্সি গামছা’

পুজোর ছুটিতেই দেখা মিলবে নয়া অতিথির, বেঙ্গল সাফারিতে ঠাঁই হচ্ছে নতুন রয়্যাল বেঙ্গল টাইগার