খাস কলকাতায় আগুনে পুড়ে ছাই দোতলা বাড়ি! ঝলসে মৃত্যু ১

Share:

নিজস্ব প্রতিনিধি : খাস কলকাতায় ফের দাউদাউ করে জ্বলল আগুন। জ্বলে গেল গোটা বাড়ি। ঘটনাটি ঘটেছে সল্টলেক DA ব্লক চার নম্বর বাড়ির দু-তলায়।সোমবার রাতের দিকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে ছাই হয়ে যায় বাড়ির একাংশ। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এই মুহূর্তে কুলিং প্রসেস চালাচ্ছে দমকল আধিকারিকরা।

তবে কিভাবে আগুন লাগে এখনো পর্যন্ত স্পষ্ট নয়।তবে প্রাথমিক অনুমান, সিগারেটের ছাই থেকেই ঘরের অন্দরে আগুন লাগে। যখন আগুন লাগে ঘরের মধ্যে তিনজন ছিল। দুজন বেরিয়ে আসলেও একজন আটকে পড়ে। তাকে বার করার চেষ্টা চালিয়েছে দমকল আধিকারিকরা। অবশেষে তার মৃতদেহ উদ্ধার করে কর্মীরা। জানা গিয়েছে ঘরের ভিতরে আটকে থাকার কারণে মৃত্যু হয়েছে সেই বাড়ির কর্তা বছর ৪৭-এর দেবর্ষি গাঙ্গুলির।ইতিমধ্যে, সেই অগ্নিদ্বগ্ধ বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগুনে পুড়ে কঙ্কালসাড় হওয়া মৃতদেহটি।

ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। গোটা ঘটনার কূলকিনারা বের করতে এলাকায় পৌঁছেছে উত্তর বিধাননগর থানা। মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি)নমুনা সংগ্রহে ঘটনাস্থলে আসবে ফরেন্সিকের একটি টিম বলে জানা গিয়েছে। আগুন লাগার কারণ স্পষ্ট নয় দমকল কর্মীদের কাছে। খতিয়ে দেখছেন তাঁরা।

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ‘তালিবানি’ ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

কলকাতা-সহ জেলায় জেলায় ফের বৃষ্টি, ভারী বর্ষণের সতর্কতা তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর