এই মুহূর্তে

সল্টলেক সেক্টর ফাইভে বহুতলের রেস্তোরাঁয় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

নিজস্ব প্রতিনিধি: বিকেল গড়াতেই শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) কলকাতার সল্টলেক সেক্টর ফাইভের একটি বাণিজ্যিক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড! ওয়েবেল মোড়ের কাছে অবস্থিত বহুতলটিতে একাধিক বেসরকারি সংস্থার অফিস রয়েছে। বেশকিছু ক্যাফে এবং রেস্তোরাঁও রয়েছে। সেখানেই ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রের খবর, বহুতলে থাকা একটি রেস্তোরাঁয় প্রথম আগুন লাগে। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে যায়। নিমিষেই চারপাশের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। জানা গিয়েছে, আগুন লাগার ফলে ওই বহুতলে থাকা একটি বেসরকারি সংস্থার এক মহিলা কর্মী লিফটে আটকে যায়। এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। এই মূহুর্তে ঘটনাস্থলে একাধিক ইঞ্জিন পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে কীভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি।

জানা গিয়েছে, সল্টলেক সেক্টর ফাইভের ওই বিল্ডিংয়ের একটি বার কাম রেস্তোরাঁয় আগুন ধরে যায়। নিমেষেই ধোঁয়ায় ঢেকে যায় গোটা বহুতল। ফলে দৌড়াদৌড়ি পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন ওই বহুতলে থাকা আইটি সংস্থার কর্মীরা। তৎক্ষণাৎ বেরিয়ে আসেন সবাই। কেউ কেউ আটকে গেলে দমকল কর্মীরা তাঁদের নামিয়ে আনেন। সেই সময়েই একজন মহিলা তথ্যপ্রযুক্তি কর্মী লিফটের মধ্যে আটকে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দমকল কর্মীদের চেষ্টায় খানিকক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এখনও নরেন্দ্রপুর নাজিরাবাদ কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের রেশ কাটেনি। গত ২৬ জানুয়ারী যে ঘটনা গোটা রাজ্য কে নাড়িয়ে দিয়েছিল। সেদিন ভোরে আচমকা আগুন লেগে যাওয়ায় কারখানার শ্রমিকরা বাইরে বেরোতে পারেনি। বিধ্বংসী আগুনে পরপর দুটো গোডাউন পুরো পুড়ে ছাই হয়ে গিয়েছে। অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন প্রায় ২৭ জন শ্রমিক। এখনও পরিচয় ফাঁস হয়নি। এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং একটি করে সরকারি চাকরির ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনার একমাস কাটতে না কাটতে আবারও শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্কের হুমকি, আলোড়ন শহরে

‘‌আমার সিঙ্গুর–নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে’‌, কেন বললেন মুখ্যমন্ত্রী?‌

মমতার ধর্নামঞ্চে রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট, কী বললেন?‌ উপস্থিত প্রতীকও

LIVE

নির্বাচন কমিশন বিজেপির দালাল, তোপ মমতার

‘‌নির্লজ্জ দালাল নির্বাচন কমিশন’‌, ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তোপ মমতার

‘‌৬০ লক্ষের কী হবে জানি না’‌, বিধানসভায় দাঁড়িয়ে উদাসীন মুখ্য নির্বাচনী আধিকারিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte