ফিরহাদ হাকিমের কন্যার ইফতার পার্টিতে তারকাদের ঢল, ছিলেন সায়নী, পূজা, শ্রেয়া

টলিউডের একাধিক অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh), অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Pooja Banerjee), অনন্যা বন্দ্যোপাধ্যায় (Ananya Banerjee), শ্রেয়া পাণ্ডে সহ আরও অনেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে রমজান মাস। আগামী ২১ এপ্রিল পবিত্র ঈদ। ইতিমধ্যেই ঈদের আয়োজনে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে গোটা বিশ্বজুড়ে। কলকাতা তেও চারিদিকে প্রস্তুতি চলছে। এই সময়ে সারাদিনের রোজা শেষে ইফতারের খাওয়া-দাওয়া করেন প্রত্যেকটি ইসলাম ধর্মাবলম্বীরা। ভারত বর্ষ বহু জাতি-ধর্মের দেশ। এখানে প্রতিটি ধর্মাবলম্বী মানুষরাই একে অপরের উৎসবে যোগদান দিয়ে থাকেন। পশ্চিমবঙ্গের রাজ্যে থেকে বিনোদন সব জায়গাতেই মুসলিম ধর্মের মানুষের ছড়াছড়ি।

সুতরাং তারকাদের বাড়ির ঈদের অনুষ্ঠানে সংবাদের শিরোনামে উঠে আসবে সেটাই স্বাভাবিক। শনিবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) মেয়ে প্রিয়দর্শিনী হাকিমের বাড়িতে জমকালো ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টিতেই যোগ দিয়েছিলেন, টলিউডের একাধিক অভিনেত্রী, সায়নী ঘোষ (Saayoni Ghosh), অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Pooja Banerjee), অনন্যা বন্দ্যোপাধ্যায় (Ananya Banerjee), শ্রেয়া পাণ্ডে সহ আরও অনেকে। এছাড়াও ছিলেন মালা রায়, সল্টলেকের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। এদিন ছিমছাম পোশাকে দেখা মেলে অভিনেত্রী তথা তৃণমূলনেত্রী সায়নী ঘোষকে, এদিকে গোলাপি সালোয়ার কামিজে দেখা যায় পূজা বন্দ্যোপাধ্যায়কে। যিনি পাকাপাকি মুম্বইয়ের বাসিন্দা হলেও এই মুহূর্তে কলকাতায় রয়েছেন, ‘ডান্স বাংলা ডান্স’-এর অন্যতম বিচারক আসনে রয়েছেন পূজা। এছাড়াও শোনা যাচ্ছে, খুব শীঘ্রই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি ছবিতে জুটি বাঁধতে চলেছেন তিনি। 

প্রসঙ্গত নিয়ম অনুযায়ী, রমজান মাসে রোজা রাখার আগে সেহরি খেতে হয়, যেটি ভোরে খাওয়া হয়। সেই খাওয়া দাওয়া থেকে শক্তি নিয়ে সারাদিন রমজানের উপবাস চলে। উপবাস শেষে যে খাবার খাওয়া হয় তাকেই বলে ইফতার। 

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

‘মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়’, নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক নয়, গোয়া থানায় মামলা দায়ের

সবজির ব্যাগের ভেতর ওটা কী? খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১

অনলাইন কোর্স কি সত্যিই কেরিয়ার বদলে দিতে পারে? যা জানা জরুরি…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর