আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকব না, সংখ্যাগুরু হব: ফিরহাদ হাকিম

Share:

নিজস্ব প্রতিনিধি:ফের জাতীয়তাবাদী সাম্প্রদায়িক মন্তব্য মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্যে।সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শনিবার তিনি বলেন, জনসংখ্যায় পশ্চিমবঙ্গে আমরা ৩৩ শতাংশ রয়েছি। গোটা দেশে ১৭ শতাংশ ।তাই আমাদের সংখ্যালঘু বলা হয়। কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকবো না। আমরা সংখ্যাগুরু হব।ফিরহাদ হাকিম(Firhad Hakim) তার বক্তব্যে আরও বলেন, খালি মোমবাতি নিয়ে জাস্টিস চাই বলে মিছিল করলে হবে না। এমন জায়গায় নিজেকে পৌঁছোতে হবে জাস্টিস চাইবো না,নিজে জাস্টিস দেবো।

কলকাতা হাইকোর্টে দুই থেকে তিনজন বিচারপতি রয়েছে যারা মুসলিম। কিন্তু এটা হওয়া উচিত নয়। আমাদেরকে ওই জায়গায় পৌঁছাতে দেওয়া হয়নি। আগামী দিন কলকাতা হাইকোর্টে আমরা মুসলিমরাই সবথেকে বেশি বিচারপতি হিসেবে থাকব এবং বিচার করব। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে মেজরিটি হবার থেকে কেউ আমাদের রুখতে পারবে না।আলিপুর ধনধান্য স্টেডিয়ামে(Dhanyadhanya Stadium) এডুকেশনাল কনফারেন্স ফিরহাদ ৩০ অনুষ্ঠানে এসে কলকাতা পুরসভার মেয়র বলেন, আল্লাহ যদি চায় তাহলে ভারতবর্ষে আমরা একদিন মেজরিটি হব। পরে অনুষ্ঠানের শেষে আরজি কর কান্ড ও সিবিআই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র বলেন, আমাদের মেয়ের সঙ্গে যে অন্যায় হয়েছে তার যদি বিচার সঠিকভাবে পেতে হয় রাজনীতি না করে তাহলে যে সিট গঠন হয়েছিল। তাকে তদন্তভার ফিরিয়ে দেওয়ার জোরালো দাবি তোলা উচিত। আমি যারা অপরাধী তাদের সঙ্গে ব্যক্তিগত কোন সত্যতা থেকে ফাঁসি চাই বলছি না।

গলফগ্রিনে(Golfgreen) কাটা মুন্ডু পাওয়া প্রসঙ্গে ফিরহাদ বলেন, যে ধরনের অপরাধ করছি তাতেই অপরাধী যদি দেখে আরেকজনের হাসি হচ্ছে তবে সে এই ধরনের অপরাধ থেকে বিরত থাকবে। তাই ফাঁসির দাবী জানাচ্ছি। তবে কোন ফ্লাটে বা শহরে একটি অপরাধ মানে এই নয় মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত। আরজি কর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন সিবিআই এর চার্জশিট না দেওয়া প্রসঙ্গে এবং সন্দীপ ঘোষদের জামিন পেয়ে যাওয়ার বিষয়ে মেয়রের মন্তব্য এটা ওদের গালে সপাটে আঘাত।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের