এই মুহূর্তে




র‍্যাগ পিকারসদের নিয়ে চিন্তিত কলকাতা পুরসভা, ব্যবস্থা গ্রহণের নির্দেশ মেয়রের

নিজস্ব প্রতিনিধি:শহর কলকাতা জুড়ে র‍্যাগ পিকারসদের নিয়ে সমস্যার সমাধান হচ্ছে না।রাতের বেলায় ফুটপাতে শুয়ে থাকা মানুষজন থেকে শুরু করে র‍্যাগ পিকারসদের জন্য নাইট সেল্টারের ব্যবস্থা করা হলেও তারা সংশ্লিষ্ট এলাকার নাইট সেল্টার গুলিতে থাকছেন না।শুধু তাই নয়, র‍্যাগ পিকারসদের কালেক্ট করা বিভিন্ন দ্রব্য নিয়ে তারা নিজেরা ব্যবসা শুরু করে দিয়েছে এবং কলকাতার বিভিন্ন প্রান্তে একাধিক এলাকায় এই সমস্ত দ্রব্য সংগ্রহ করার ব্যবস্থাও করেছে তারা। এর মধ্যে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে কলকাতা পৌরসভার ডিভাইডারের রেলিং খুলে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ পান মেয়র ফিরহাদ হাকিম। এ বিষয়টি নিয়ে কলকাতা পুরসভার আধিকারিকদের সংশ্লিষ্ট এলাকার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim)।

শহর কলকাতায় রাত্রিবেলায় swiping বা ঝাড়ু দিয়ে শহর পরিষ্কার করার বিষয় নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে কলকাতা পুরসভা।
পাশাপাশি প্রতিটি বাড়ি থেকে সকালবেলায় বা ভোর বেলায় জঞ্জাল ফেলার বিষয়টির পরিবর্তন করে প্রতিদিন রাতের বেলায় কলকাতা পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর কর্মীদের মাধ্যমে জঞ্জাল সংগ্রহের ব্যবস্থার বিষয়টি নিয়েও নতুন ভাবনা চিন্তার পথে কলকাতা পুরসভা।বিষয়টি নিয়ে উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি গ্রাউন্ড লেভেলে যে সমস্ত পুরকর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা থেকে শুরু করে ঝাড়ু দেওয়ার কাজ করেন বা জঞ্জাল কালেক্ট করার কাজ করেন তাদের নিয়েও আলাপ আলোচনা করার উদ্যোগ নিতে চলেছে কলকাতা পুরসভা। শুক্রবার কলকাতা পুরসভায় সাংবাদিকদেরনতুন এই ভাবনাচিন্তার কথা জানান মেয়র ফিরহাদ হাকিম।এস আই আর প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথেই কলকাতা পুরসভার হেডকোয়ার্টারে ডেথ ও বার্থ সার্টিফিকেট নেওয়ার হিড়িক পরে গেছে।

শহর কলকাতার মানুষজনকে যাতে এই ডেথ এবং বার্থ সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে অসুবিধায় পড়তে না হয় সেই লক্ষ্যে, কলকাতা পুরসভার পোর্টাল ব্যবহার করার পাশাপাশি, এবার ম্যানুয়াল পদ্ধতিতেও ডেট এবং বার্থ সার্টিফিকেট ইস্যু করার ব্যবস্থা করতে চলেছে কলকাতা পুরসভা।এর জন্য কলকাতা পুরসভার হেডকোয়ার্টারে অতিরিক্ত পুর কর্মীদের কাজে লাগিয়ে স্পেশাল ক্যাম্প তৈরি করার পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা। এ বিষয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দক্ষিণেশ্বর মন্দিরের মালিকানা কার? কর্তৃপক্ষের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ, বিচার শুরু কবে?

প্রধান বিরোধী দল হতে উদ্যোগ নিচ্ছে সিপিএম, বিশেষ কোন পরিকল্পনা লালপার্টির?‌

জোড়া পথ দুর্ঘটনা কলকাতায়, গতির বলি বাইক আরোহী

শীতের দাপট অব্যাহত, সপ্তাহান্তে পারদ পতনের পূর্বাভাস

পুরুলিয়ায় ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা, দক্ষিণের ৮টি জেলায় দ্রুত নামবে পারদ

এসআইআরে ভুল তথ্য দিলে সাত বছরের জেলের ঘানি টানানোর হুমকি নির্বাচন কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ