‘ওরা ভরসা করবে ইডি-সিবিআইয়ের উপরে, আমরা মানুষের উপর’, মন্তব্য ফিরহাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: অতীন ঘোষের বাড়িতে সিবিআই। সেই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন,যত ইলেকশন আসবে, তত ওরা ভরসা করবে ইডি(ED), সিবিআই এর ওপর। আমরা ভরসা করব মানুষের উপর। এর আগে আমার বাড়িতেও সিবিআই রেড হয়েছে সারাদিন। আজ অতীনের(Atin) বাড়িতে হয়েছে। মেয়র বলেন,ওই যেটা বলে না, “পিনে ওয়ালে কো পিনে কা বাহানা চাহিয়ে…..” সিবিআই এর রেড করার বাহানা চাই। আমাকে সিবিআই অফিসাররা বলেছে দিল্লি থেকে ফোন আসে। আমাদের কিছু করার থাকে না। আমরা জানি, কিছু পাবো না।এটা করছে, করতে দিন। করবে চলে যাবে, কিছুই হবে না। এই সময়ে রেইড কেন? সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন,এগুলো ওরা ভয় পেয়েছে। ওরা জানে না যে মমতার আদর্শে যারা চলেন তারা ভয় পান না। মিস ইউজ অফ সেন্ট্রাল এজেন্সি। এখন ভয় কে আর ভয় পাই না আমরা। লড়াই করব, এগিয়ে যাব। আর চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)।

ইলেকশন আসছে বলে কি এই তল্লাশি?উত্তরে তিনি বলেন,ইলেকশন আসছে কিছু মানুষকে ভয় দেখানো চমকানো এসব চলবে। এসব আমরা মমতা ব্যানার্জির আদর্শে যারা বিশ্বাস করি তারা ভয় কে ভয় করিনা।কংগ্রেস অফিসে হামলা প্রসঙ্গে মেয়র বলেন,যার নাম বলছেন তিনি কংগ্রেস ক্যান্ডিডেট ছিলেন ১৬ সালে। সুতরাং anti social নিয়ে খেলা করা আন্টি সোশ্যাল কে দলে রাখা। এটা খুব ডেঞ্জারাস ট্রেন্ড।রাজনৈতিক নেতা হলে রাজনীতি করবে কিন্তু anti-social আবার কি?নারী নিরাপত্তায় কলকাতা দিল্লী থেকে পিছিয়ে? এই প্রশ্নের উত্তরে বলেন,দোষটা আপনাদের। যখন এনসিবির রিপোর্ট বেরিয়েছিল তখন ফার্স্ট ছিল। কলকাতায় নারী নিরাপত্তায় প্রথম।যখন এই রিপোর্টে তাদের মুখ থাকল না, তখন সেই রিপোর্ট পাল্টে দিয়ে এখন নতুন রিপোর্ট বের করেছে।সবটাই মোটা ভাইয়ের ধমকে দিল্লি চলে।মেট্রো বিভ্রাট প্রসঙ্গে বলেন,শুধু মেট্রো নয়, রেলের সামগ্রিক নিরাপত্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন যে কাজ করা হয়েছিল বিজেপি আসার পরে সব মন্ত্রক অকেজো হয়ে আছে।

আলাদা বাজেট আর নেই। সবটাই শেষ হয়ে গেছে। রেলের অবস্থা খুব খারাপ। আরশোলা ঘুরে বেড়ায় ট্রেনে। আর এই মেট্রোয় এখন সেফটি সিকিউরিটি নেই।রেলে এত বড় বড় দুর্ঘটনা আগে কোনদিন হয়নি। এখন বেসরকারিকরণের দিকে ঝোঁক বেশি। তাই প্রাইভেটাইজেশন করতে গেলে আগে খারাপ করে ফেলো। মানুষ তখন চাইবে প্রাইভেটাইজেশান। তখন ব্যবসায়ীদের দেওয়া হবে।সুপ্রিম কোর্ট বাংলাদেশি নিয়ে যে মন্তব্য করে, সেই প্রসঙ্গে মেয়র বলেন,বাঙালির ওপরে অত্যাচার। আমরা হলাম ভারতীয় বাঙালি। আমাদের উপরে যত অত্যাচার হচ্ছে সেটা অগণতান্ত্রিক। সেটা সংবিধান সম্মত নয়।এরা সংবিধান মানে না। এরা চায় এই সংবিধানের কোনো অস্তিত্ব থাকবে না।এরা যত তাড়াতাড়ি চলে যায় ভারতবর্ষের জন্য ভালো। গণতন্ত্রের জন্য ভালো। তত প্রজাতন্ত্রের জন্য ভালো, তত ধর্মনিরপেক্ষতার জন্য ভালো। এমনি মন্তব্য ফিরহাদ হাকিমের(Firhad Hakim)।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের