চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আল্লাহর সম্পত্তিকে নির্দিষ্ট শিল্পপতিদের বিক্রি করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার : ফিরহাদ

নিজস্ব প্রতিনিধি:আল্লাহর সম্পত্তিকে নির্দিষ্ট শিল্পপতিদের বিক্রি করে দিতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। দেশের প্রথম শিক্ষামন্ত্রী মওলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতা পৌর সংস্থায় আয়োজিত অনুষ্ঠানে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim)। উপস্থিত ছিলেন মেয়র পারিষদ (উদ্যান) দেবাশীষ কুমার, অসীম বসু ও স্থানীয় কাউন্সিলর প্রিয়াঙ্কা সাহা। এদিন কাদম্বিনী বিচারের দাবিতে সরব আন্দোলনকারীদের একহাত নিলেন কলকাতা পৌর সংস্থার মেয়র। তার অভিযোগ আজকে কলকাতা পুলিশের তদন্তকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

তার অভিযোগ যারা এত দিন সিবিআই তদন্ত দাবি করে কোর্টে গিয়ে ছিলেন। তারা মুখ থুবড়ে পড়েছে বলে কটাক্ষ করলেন তিনি। তার মারাত্বক অভিযোগ হাই কোর্টের একাংশ বিচারপতিরা কলকাতা পুলিশের উপরে আস্থা না রেখে সিবিআই(CBI) তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে আমি বিশ্বাসী যে দোষী সাব্যস্ত হয়ে অভিযুক্তের ফাঁসি হবেই। এদিন সিবিআই ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। তবে এদিন ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিজেপির সরকার দেশের রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রি করেছে। এবার ওয়াকফ সম্পত্তিকে বেসরকারি শিল্পপতি দের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্রের বিজেপি সরকার বলে অভিযোগ তার। এদিন দেশের প্রথম শিক্ষামন্ত্রী মওলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী উপলক্ষে তার শিক্ষা নীতি দেশের মধ্যে শিক্ষার প্রচার প্রসার করেছিলেন বলে দাবি করেন মেয়র। এদিন কেন্দ্রের শিক্ষা নীতি সমলোচনা করে তিনি বলেন যে, কেন্দ্রীয় সরকারের ভুল শিক্ষা নীতি ।

ফলে শিক্ষাব্যবস্থা তলানিতে ঠেকেছে। তবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে বলে দাবি করলেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন এস এস কে এম হাসপাতালে(SSKM Hospital) ফের রেফার রোগ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিলেন মেয়র। তার দাবি পদ্ধতি না মেনে রোগীর পরিবার হাসপাতালে হাসপাতালে ঘুরছেন। এটা কে রেফারেল সিস্টেম বলে না। মূলত রোগীর পরিবারের ঘাড়ে দায় চাপিয়ে দিলেন ফিরহাদ হাকিম। তার দাবি পদ্ধতি মেনে রোগীর পরিবার কে সেই হাসপাতালে অপেক্ষা করা উচিত ছিল। কলকাতা থেকে নিউ টাউন পর্যন্ত জল জালিয়াতির জন্য জালি জল ধরা পড়েছে। সেই বিষয়ে তিনি বলেন যে ,এই সমস্ত জল মানুষের স্বাস্থ্য নিয়ে ক্ষতিকারক । পুলিশ নিশ্চয় এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদী মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম।

Published by:

Share Link:

More Releted News:

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ